মালদায় বাড়িতে ঢুকে মহিলাকে বিবস্ত্র করার চেষ্টা, বাধা দিলে কাটারির কোপ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মহিলাকে বাড়িতে ঢুকে বিবস্ত্র করার চেষ্টা। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কোপ। রক্তাক্ত অবস্থায় মহিলাকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Hospital)। মালদার মোথাবাড়ি থানা এলাকার ঘটনা। মহিলার মা থানায় অভিযোগ জানালেও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ বলে অভিযোগ। বাধ্য হয়ে ওই মহিলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ ওই মহিলার এক আত্মীয়ের বিরুদ্ধে ।এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ওই মহিলা জানান, তিনি বাড়িতে একাই ছিলেন। সেই সময় প্রতিবেশী এক আত্মীয় তার সঙ্গে এই ঘটনা ঘটান। গুরুতর আহত হন তিনি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মোথাবাড়ি থানায় অভিযোগ জানানো হল কোন ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযুক্তকে গ্রেপ্তার করেনি পুলিশ। বাধ্য হয়ে তিনি পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন।পুলিশের ভূমিকা নিয়ে শাসকদলকে তীব্র কটাক্ষ বিজেপির।পাল্টা বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। পুলিশ অবশ্য দাবী করেছে ঘটনার তদন্ত চলছে।

এদিকে,মালদার গাজোলে(Gajol) জাতীয় সড়কের ধারে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকার ব্রাউন সুগার। গোপন সূত্রের খবর এর মাধ্যমে গাজোল থানার পুলিশ অভিযান চালায় গাজোলের কোদূবারী মোড় এলাকায় ৩৪ নং জাতীয় সড়কে। সন্দেহজনকভাবে বিহারের একটি গাড়িকে চিহ্নিত করে সেই গাড়িতে তল্লাশি অভিযান চালানো শুরু করে পুলিশ। পুলিশি অভিযানে আসে বড়সড় সাফল্য। সন্দেহজনকভাবে আটক করা গাড়ি থেকে উদ্ধার হয় ৫১৩ গ্রাম ব্রাউন সুগার(Brown Sugar)। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষাধিক টাকা। গ্রেপ্তার করা হয় দুজনকে।

যার মধ্যে রয়েছে একজন নাবালক। ধৃত দুজনের নাম রাহুল কুমার বয়স ২৫ ও ছোট্টু কুমার বয়স ১৫ বছর। ধৃত দুজনের বাড়ি বিহারের(Bihar) তেত্রী এলাকায়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক গুলি মালদা থেকে বিহারের উদ্দেশ্যে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি বাজারের কাজে ব্যবহৃত গাড়িটিকেও আটক করে পুলিশ।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর