মালদায় বেহুলা নদীর ওপরে থাকা বাঁশের সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, আহত বেশ কয়েকজন

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: বাঁশের সাঁকো ভেঙে ঘটল বিপত্তি ।অল্পের জন্য রক্ষা পেলেন বেশ কয়েকজন। জানা গেছে ,পুরাতন মালদা পৌরসভার মৌলপুর এবং মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামের মধ্যে দিয়ে তিরতির করে বইছে বেহুলা নদী(Behula River)৷ দু’পাড়ের মানুষের যোগাযোগের জন্য নদীর উপর রয়েছে একটি বাঁশের সাঁকো(Bamboo Bridge)৷ ঘোর বর্ষা ছাড়া বছরের অন্যান্য সময় এই সাঁকোয় দু’পাড়ের যোগাযোগ রক্ষা হত৷ ২০১৬ সালে মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তরফেই এই সাঁকোটি তৈরি করা হয়েছিল৷ কিন্তু মধ্যে পেরিয়ে গিয়েছে আটটি বছর৷

প্রতি বছর সামান্য মেরামতি হলেও সেই সাঁকোর আর সম্পূর্ণ সংস্কার হয়নি৷ বর্তমানে সাঁকোটি ভগ্নদশায় পরিণত হয়েছিল৷ ফলে জীবন হাতে নিয়েই এই বিপজ্জনক সেতু দিয়ে পারাপার করতেন দু’পাড়ের হাজারো বাসিন্দারা৷ বেহুলার উপর একটি স্থায়ী পাকা ব্রিজের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিলেন মানুষজন৷তবে রবিবার দুপুর আনুমানিক সাড়ে বারোটা নাগাদ ভেঙে পড়ল সেই বাসের সাঁকো। বিচ্ছিন্ন হয়ে পড়ল যোগাযোগ ব্যবস্থা। ঘটনা জানাজানি হতেই মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় সেখানে।স্থানীয়দের বক্তব্য বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও হয়নি সুরাহা তার প্রতিফল আজ বাসের সাঁকোটি ভেঙে পড়েছে। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন।

এদিকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়াই যাতায়াত বন্ধ হয়ে গেছে সেই এলাকায়। স্থানীয়রা আরো বলেন এই কাঠের ব্রিজ(Wooden Bridge) ভেঙে যাওয়ার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে। আরো জানা গেছে গত শুক্রবার সেই কাঠের ব্রিজ থেকে এক ব্যক্তি মোটরসাইকেলে করে কাজ থেকে বাড়ি ফেরার সময় পড়ে গিয়ে ঘটে-বিপত্তি তিনিও সেদিন অল্পের জন্য রক্ষা পান। তবে ডুবে যাই বাইকটি আজ বাইকের খোঁজে খোঁজ শুরু করেন তারা ঠিক সেই সময় এই ঘটনাটি ঘটে। স্থানীয়দের কাতর আবেদন অবিলম্বে পাকা ব্রিজের ব্যবস্থা করা হোক।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের