মুখ্যমন্ত্রীর ‘বাংলার বাড়ি’ প্রকল্পে অ্যাকাউন্ট বদল করে টাকা জালিয়াতি, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মনে পড়ে অ্যাকাউন্ট বদল করে পড়ুয়াদের ট্যাপের টাকা জালিয়াতির কথা। এবারে মুখ্যমন্ত্রীর ‘বাংলার বাড়ি’ প্রকল্পেও একই রকম ভাবে অ্যাকাউন্ট বদল করে টাকা জালিয়াতির অভিযোগ উঠল। এর ফলে বাংলার বাড়ি প্রকল্পের(Banglar Bari Project) তালিকায় নাম থাকা সত্ত্বেও বঞ্চিত উপভোক্তারা । টাকা ঢোকার আগেই রাতারাতি বদল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার।আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন উপভোক্তারা। এই কেলেঙ্কারির পেছনে গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা মেম্বাররা যুক্ত থাকতে পারে, না হলে কিভাবে সম্ভব ? অভিযোগ করছেন উপভোক্তারা। এক দুজন নয়, গ্রামের বহু বাসিন্দাদের অ্যাকাউন্ট বদলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা নয় ছয় করার অভিযোগ উঠেছে।

লিখিত অভিযোগ জমা পড়েছে মালদহ জেলাশাসক(DM Malda) থেকে শুরু করে ইংলিশবাজার বিডিও দপ্তরেও। কিন্তু কোন লাভ হয়নি বলে অভিযোগ। মালদহের ইংলিশবাজার ব্লকের(Englishbazar Block) বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাতটারি গ্রামের এই ঘটনা প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বিকাশ সরকার অভিযোগ করেন, বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় তার নাম এসেছে, সার্ভে টিমও এসেছিল। কিন্তু হঠাৎ করে একদিন তার মোবাইলে এসএমএস(SMS) আসে বাংলার বাড়ি প্রকল্পের ৬০০০০ টাকা ঢুকেছে। কিন্তু ব্যাংকে গিয়ে যখন সে তার ব্যাংকের বই যাচাই করে তখন দেখতে পান তার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি শুধু মোবাইলে এসএমএস এসেছে। পরে ব্যাংকে তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন তার অ্যাকাউন্ট নাম্বার বদলে ফেলা হয়েছে। ওই এলাকারই বাসিন্দা বিকাশ চৌধুরী(Bikas Chowdhury) নামে এক ব্যক্তির অ্যাকাউন্টে তার বাড়ি তৈরি করার প্রথম কিস্তির টাকা ঢুকেছে।

এই বিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান মোহাম্মদ রাজু মিয়া জানান, আমরা এই ধরনের কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখব। এই পদ্ধতি মমতা ব্যানার্জির সরকারে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। এর আগে আমরা দেখেছিলাম ট্যাপ কেলেঙ্কারি। নেতা মন্ত্রী থেকে প্রশাসনিক স্তরের সকলেই জড়িত এই কেলেঙ্কারিতে। কটাক্ষ মালদা দক্ষিণ জেলা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলীর।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির