মহিলাদের নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে প্রশাসনিক বৈঠক জেলাশাসকের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা:মহিলাদের নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ সহ একাধিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন জেলাশাসক(DM) নীতিন সিংহানিয়া। সোমবার মালদা কালেক্টরেট বিল্ডিং-এর কনফারেন্স রুমে সমাজকল্যাণ দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতেই মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানেই বিভিন্ন বয়সী মহিলাদের বিধবা এবং বার্ধক্য ভাতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে । বাদ যায় নি লক্ষী ভান্ডারের বিষয়টিও। এছাড়াও বাল্যবিবাহ(Minor Girl Marraige) নিয়েও বৈঠকের মধ্যে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে একজন মহিলা আধিকারিককে।

তাঁর বক্তব্য, গত চার বছরের ব্যবধানে মালদায় প্রায় ৪০০টি বাল্যবিবাহ সংক্রান্ত মামলা হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে কারা রাজ্য সরকারের নানান প্রকল্পের পেনশন স্কিমের সুবিধা পাচ্ছেন না, সেইসব বিষয়গুলিও তদারকি করে দেখা হবে।এদিকে, চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা(Malda) শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড় এলাকায়। এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল বের করে পালানোর সময় হাতেনাতে পাকড়াও এক যুবক।ধৃত যুবককে ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) হাতে তুলে ওই মহিলা সহ স্থানীয়রা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় মহিলা পুলিশ কর্মী ও তার স্বামী ডালপুরীর দোকানে ডালপুরি খাচ্ছিলেন।

সেই সময় ও যুবক ওই মহিলার পুলিশকর্মীর পাশে এসে দাঁড়ায়। মহিলা পুলিশ কর্মী এর ব্যাগ থেকে পরপর দুটি মোবাইল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতেনাতে পাকড়াও করে ওই মহিলা সহ স্থানীয়রা। প্রথমে ঐ যুবককে তুলে দেওয়া হয় মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে। এরপর খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজবাজার থানায় নিয়ে যায় বলে জানা যায়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের