ঝড়ে বিপত্তি,বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে সারারাত টর্চ জ্বালিয়ে পরিষেবা দিলেন চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদাঃ রাতভর চলল টর্চ লাইট জ্বালিয়ে চিকিৎসা পরিষেবা মালদার বুলবুলচান্ডি গ্রামীণ হাসপাতালে। এমনকি সদ্যোজাত শিশুর ডেলিভারি হল টর্চ লাইট জ্বালিয়ে। মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে(Bulbulichandi Helath Center) বিদ্যুৎ না থাকায় সমস্যার মুখে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে আসা রোগী ও রোগী পরিবার সমস্যার মুখে পড়েছেন। রবিবার রাত দশটা নাগাদ এলাকায় ঝড় হওয়ার পর গাছ ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ওই হাসপাতাল সহ গোটা এলাকা।

জানা গিয়েছে, বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল চত্বরে বিদ্যুতের তারের উপরে একটি গাছ পরে বিদ্যুতের তার ছিড়ে পরে প্রায় রাত্রি দশটা নাগাদ। যার ফলে সমস্যা সৃষ্টি হয়। রবিবার রাতে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে।রোগী সহ রোগীর পরিবার ও চিকিৎসকদের সমস্যার মধ্যে পড়তে হয় ।রবিবার রাতে এ বিষয়ে রাতে ডিউটিতে থাকা চিকিৎসকরা জানান, ইনজেকশন থেকে শুরু করে ডেলিভারি পেশেন্টের(Delivery Patient) চিকিৎসা চালাতে হয় টর্চ লাইট(Tourch Light) জ্বালিয়ে। এছাড়া বিশেষ কিছু ওষুধ বা ইনজেকশন ফ্রিজে রাখতে হয় ।সেইসব জিনিস কি অবস্থায় রয়েছে তা সঠিকভাবে এখনো বলা যাচ্ছে না।

যদিও রাতে বিদ্যুৎ দপ্তরে জানানো হলেও রাতে কোন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়নি বলে অভিযোগ।যদিও সোমবার সকাল হতেই কাজ শুরু হয় বিদ্যুৎ দফতরের তরফ থেকে। প্রথমে গাছটিকে কেটে সরিয়ে দেওয়া হয়। তারপর শুরু হয় পড়ে যাওয়া লাইটের পোল সোজা করে তার ঠিক করে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনার কাজ। সারারাত ওই হাসপাতলে ভর্তি থাকার রোগী ও রোগীর পরিবারের লোকজন মশা ও গরমে নাজেহাল হয়ে যায়।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির