বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ বিস্ফোরণ মালদহে। ঘটনায় একই পরিবারের সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন নাবালক গুরুতরভাবে দগ্ধ হয়েছে। আহতদের প্রথমে সুজাপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা গিয়েছে, বুধবার রাতে কালিয়াচকের সুজাপুরের বালুপুর বাগানবাড়ি এলাকায় আচমকাই বিকট বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে আশেপাশের বাড়িঘর কেঁপে ওঠে। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিকভাবে স্থানীয়দের একাংশের অনুমান, রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাটি আখিরুল ইসলামের বাড়িতে ঘটেছে বলে জানা গিয়েছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফল, নাকি অন্য কোনও কারণে বিস্ফোরণ হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় নমুনা সংগ্রহের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। স্থানীয় বাসিন্দা জানান, আচমকা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে গিয়ে দেখেন পরিবারের একাধিক সদস্য আগুনে দগ্ধ হয়েছেন, তাঁদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। আরও এক বাসিন্দার দাবি, রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে বলে তাঁর ধারণা। তাঁর কথায়, বিস্ফোরণে কয়েকজন শিশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে।

গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-সহ ২ মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন