মালদহে জনচেতনা বাড়াতে ৭০ টি স্টল নিয়ে শুরু ক্রেতা সুরক্ষা মেলা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মঙ্গলবার মালদহে শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা। সেই উপলক্ষে মালদহে শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা(Kreta Surakha Mela)। কলেজ মাঠ থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয়। সেই শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পাশাপাশি মালদার ঐতিহ্য গম্ভীরা ও মুখোশশিল্পীদের নৃত্য এই শোভাযাত্রায় অংশ নেয়।মঙ্গল দ্বীপ জ্বেলে মেলার উদ্বোধন করেন রাজ্যের পাঁচ মন্ত্রী সহ বিশিষ্টরা। মালদহের(Malda) স্বামী বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে এই মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

স্বাগত ভাষণ দেন মূল উদ্বোধক ও রাজ্যের উপভোক্তা বিষয়ক দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। তিনি জানান, ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক দপ্তরের কাজকর্ম সম্পর্কে সকলকে অবহিত করা, একইসঙ্গে ক্রেতাদের অধিকার সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যেই এই মেলার আয়োজন।মন্ত্রী জানান, ক্রেতা সুরক্ষার দপ্তর আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের প্রতিটি জেলায় ক্রেতাদের সুরক্ষিত করার চেষ্টা করছে। এই উদ্দেশ্যেই এমন মেলার আয়োজন। মন্ত্রী দাবি করেন, সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে মুখ্যমন্ত্রী(CM) এই দপ্তরের গুরুত্ব উপলব্ধি করে পৃথক ক্রেতা সুরক্ষার দপ্তর গঠন করে দায়িত্ব অর্পণ করেছেন। কলকাতা থেকে বিভিন্ন জেলা এবং গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কাছেও অধিকার সম্পর্কে ধারণা পৌঁছে দেওয়ার জন্য দপ্তর কাজ করে চলছে। অন্যান্য রাজ্যে খাদ্য দপ্তরের সঙ্গে এই দপ্তরের কাজকর্ম যুক্ত।

কিন্তু, পশ্চিমবঙ্গে পৃথকভাবে এই দপ্তর মানুষের জন্য কাজ করছে।এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা ও উপভোক্তা বিষয়ক দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, রাজ্যের অচিরাচরিত শক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গোলাম রব্বানী, সেচ, উত্তরবঙ্গ উন্নয়ন ও স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং বস্ত্র ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা সভাধিপতি, বিধায়ক, পুরপ্রধান সহ বিশিষ্টরা প্রমূখ।মেলা উপলক্ষে বিভিন্ন আলোচনা সভা, সংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় ৭০ টি টল হয়েছে ক্রেতা সুরক্ষা মেলায়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের