মালদায় বাথরুমে গৃহবধূর স্নানের ভিডিও তোলার অপরাধে পাকড়াও নির্মাণ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা ও কুলটি : আরজি কর আবহে যখন রাজ্য উত্তাল ঠিক সেই সময় মালদায় ফের এক নিন্দনীয় ঘটনা ঘটে। এক গৃহবধুর অশ্লীল ভিডিও তোলার অভিযোগ এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করল পুলিশ। মালদার ইংরেজবাজার এলাকার ঘটনা।মালদার ইংরেজবাজার এলাকায় নির্মাণ কার্য চলছে একটি বাড়িতে। ঠিক পাশেই রয়েছে অপর একটি বাড়ি। সেই বাড়ির বাথরুমে এক মহিলা স্নান করছিলেন। অভিযোগ সেই সময় ওই নির্মাণ শ্রমিক বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইলের মাধ্যমে সেই ভিডিও তুলছিল বলে অভিযোগ।

গোটা ঘটনা ওই মহিলার নজরে আসে। এবার সে চিৎকার চেঁচামেচি করলে এলাকাবাসী অভিযুক্তকে ধরে ফেলে হাতেনাতে। এরপর ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়।অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে এলাকার কাউন্সিলার।অভিযুক্ত ব্যক্তি ওই এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করছিল। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। অন্যদিকে, কুলটিতে বেআইনি অস্ত্রসহ গ্রেফতার ৫।কুলটি থানাতে সংবাদিক সম্মেলন করতে উপস্থিত DCP, ACP আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।কুলটি থানাতে বুধবার উপস্থিত ছিলেন dcp west সন্দীপ কররা সঙ্গে acp কুলটি sk javed হুসেন, কুলটি থানার ভারপ্রাপ্ত অধিকারীক কৃষ্ণেন্দু দত্ত সহ অনেকে।

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ডিসিপি(DCP) ওয়েস্ট সন্দ্বীপ কাররা বলেন ,গত ৫ তারিখ থেকে গোপন সূত্রে খবর পেয়ে কুলটি থানা এলাকা থেকে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়। এই পাঁচজন বেআইনিভাবে বন্দুকের লাইসেন্স তৈরি করা এবং বেআইনি বন্দুক বিক্রি করার কাজে যুক্ত ছিলেন। তাদের কাছ থেকে বেআইনি পাঁচটি বন্দুক বাজেয়াপ্ত করা হয় এবং এই ঘটনায় কে কে জড়িয়ে রয়েছে সেই বিষয় ও তদন্ত করছে ফুলটি থানার পুলিশ।

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী

পঞ্জাবে পুরভোটে ‘ঝাড়ু’ ঝড়, বহু পিছনে থেকেও দ্বিতীয় কংগ্রেস