মালদা জেলার আম চাষিরা এ বছর উন্নত ফলনের আশায় দিন গুনছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদা জেলার আম চাষিরা এ বছর উন্নত ফলনের আশায় দিন গুনছেন। তাঁদের মতে, গত বছরের তুলনায় এবার আমের ফলন ভালো হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ছোট ছোট আমে দ্বিতীয়বার স্প্রে করার কাজ চলছে, যা ফলনের গুণগত মান উন্নত করতে সহায়তা করবে।একসময় মালদার কালিয়াচক(Kaliyachak) এলাকায় উন্নত মানের রেশম চাষ হত।যা সারা ভারতের নজর কেড়েছিল। তবে সময়ের সাথে সাথে রেশম চাষের পরিমাণ কমে যাওয়ায়, সেই আবাদ ভূমিগুলোতে এখন আম ও লিচু চাষ হচ্ছে। ফলস্বরূপ, কালিয়াচক আম ও লিচু চাষের ক্ষেত্রে রাজ্য তথা সারা দেশে বিশেষ পরিচিতি লাভ করেছে।মালদা জেলার ফজলি আম ভারতবিখ্যাত।

তাছাড়াও এখানে লক্ষণভোগ, ল্যাংড়া, হিমসাগর, দিলশাদ, আসনা, গোপালভোগ, মল্লিকা প্রভৃতি নানা জাতের আমের(Mango) চাষ হয়। চাষিদের দাবি, আমের মৌরসুমে সরকারিভাবে দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে রপ্তানির সুবিধা করা হলে তাঁরা উপকৃত হবেন। বিশেষ করে, আমের মৌসুমে স্পেশাল ট্রেন চালু করা বা ট্রেনের কামরা বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলে আম পরিবহণ সহজ হবে এবং বাজার সম্প্রসারণে সহায়তা করবে।

মালদা জেলার অর্থনীতি আম ও রেশম চাষের উপর অনেকাংশে নির্ভরশীল। সরকারি সহায়তা ও পরিকাঠামোর উন্নতির মাধ্যমে এই শিল্পগুলোর আরও বিকাশ সম্ভব, যা চাষিদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং জেলার সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের(Malda Mango Merchant Association) সভাপতি তথা মার্চেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এর জেলা সভাপতি উজ্জ্বল সাহা । অশান্ত বাংলায় মালদা ও মুর্শিদাবাদ এখন খবরের শিরোনামে। কিন্তু মালদারাম তার মিষ্টতা নিয়ে পৌঁছে যাবে সর্বত্র এবং যে অশান্ত বাংলা তাতে সুমধুর স্বাদের পরিবেশ তৈরি করবে এমনটাই মনে করছেন আম ব্যবসায়ীরা।

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য