প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে ঝুলছে আম,বিদেশি প্রযুক্তি মালদহে

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে ধরে আছে আম। এমন বিদেশি প্রযুক্তি রাজ্যে প্রথম মালদহতে(Malda) ব্যবহার করা হয়েছে। জেলা খাদ্য প্রক্রিয়াকরণ দফতর পরীক্ষামূলকভাবে বিশেষ প্যাকেট ব্যবহার করে গাছেই আম(Mango) ফলনের উদ্যোগ নিয়েছে। প্যাকেটে মোড়ানো অবস্থাতেই গাছে আম যেমন বড় হবে,তেমনই পাকবে। এই আধুনিক পদ্ধতিতে আম চাষ করলে একদিকে যেমন আমের গুণগতমান বৃদ্ধি পাবে । পাশাপাশি বিভিন্ন কীট পতঙ্গের আক্রমণ থেকে রক্ষা পাবে আম। এতদিন মালদহ এই প্রযুক্তির ব্যবহার হয়নি। ফলে চাহিদা থাকলেও গুণগতমান ভালো না থাকায় বিদেশে বাজারে কদর কমে যা্চ্ছিল মালদহের আমের। তাই এই বছর পরীক্ষামূলক ভাবে মালদার আমবাগান গুলিতেও আমের প্যাকেটিং করা হচ্ছে। এই বছর প্রথম ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ী এলাকায় একটি বাগানে আমের প্যাকেটিং করা হচ্ছে। এই বছর মূলত হিমসাগর, মল্লিকা ও আম্রপালি আমের এই বিশেষ প্যাকেটিং করা হচ্ছে।

সাফল্য পেলে আগামীতে অন্যান্য কৃষকদের মধ্যেও এই আধুনিক পদ্ধতির প্রচার ও প্রচার করার পরিকল্পনা রয়েছে জেলা উদ্যান পালন দফতরের। মালদা উদ্যানপালন দফতরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, এই বছর প্রথম পরীক্ষামূলক ভাবে আধুনিক এই প্যাকেটিং করা হচ্ছে। ছোট অবস্থাতেই প্যাকেটের মধ্যে ঢোকানো হয় আম। এতে করে আমের গুণগতমান রং আকার সমস্ত কিছু ঠিক থাকে। যা বিদেশে রপ্তানি যোগ্য। এই পদ্ধতিতে আম চাষ করলে খুব সহজেই বিদেশে রপ্তানি করা যাবে। আশা করছি আমরা সাফল্য পাবো।একসময় বিদেশের বাজারে মালদহের আমের যথেষ্ট সুনাম ছিল। সময়ের সঙ্গে সেই সুনাম এখন তলানিতে। বিগত কয়েক বছর ধরে মালদহের আম বিদেশে গ্রহণযোগ্যতা হারাচ্ছে। ইউরোপিয়ান দেশ গুলিতে মালদহের আমের কোন চাহিদা নেই। বিভিন্ন কারণেই এমনটা হয়েছে। তবে বিগত কয়েক বছর ধরে, মালদহের আমাকে ফের বিশ্ব দরবারে তুলে ধরার প্রয়াস শুরু করেছে উদ্যান পালন দপ্তর। তার প্রথম ধাপ হিসাবে জেলা জুড়ে এই মরশুমে কৃষকদের ব্যাপক হারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে উন্নতমানের আম উৎপাদনে। পাশাপাশি আধুনিক কৃষি ব্যবস্থার প্রয়োগ করা হচ্ছে আম চাষে। তারই অঙ্গ হিসাবে এই বছর রাজ্য তথা মালদহে প্রথম আমি প্যাকেটিং করা হচ্ছে। এই প্যাকেটিং ব্যবস্থার বিদেশে ব্যাপক প্রচলন রয়েছে। ছোট অবস্থাতে আমের প্যাকেটিং করলে অনেক সুবিধা রয়েছে।

বিদেশে আম রপ্তানি করতে হলে যে সমস্ত গুণগতমান দরকার সেগুলি এইভাবে চাষ করলেই সম্ভব। বিশেষ এক ধরনের কাগজের প্যাকেট দিয়ে আমকে মুড়িয়ে দেওয়া হচ্ছে। এতে করে সরাসরি সূর্যের আলো বৃষ্টির জল আমে পড়বে না। আমের রং(Mango Colour) আকার ঠিক থাকবে। আমের চোকার উপর মোমের মত হালকা আস্তরণ থাকবে। এতে করে বিদেশে চাহিদা বাড়বে। পাশাপাশি প্যাকেট দিয়ে আম মোড়া থাকলে কীটপতঙ্গ বা ফুলি পোকার আক্রমণ হবে না। কৃষকেরা লাভবান হবেন। আম চাষী প্রসূন চিতলাঙ্গিয়া বলেন, মালদহ তথা রাজ্যে আমি প্রথম আমের প্যাকেটিং(Packeting) করছি। এতে করে বিদেশে রপ্তানি যোগ্য আম উৎপাদন সম্ভব হবে। এই বছর পরীক্ষামূলকভাবে অল্প কয়েকটি গাছে করছি। আগামীতে বেশি করে করার পরিকল্পনা রয়েছে।উদ্যানপালক দপ্তর ও মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শেই তিনি এই বছর এমন আধুনিক পদ্ধতির ব্যবহার করছেন বলেও জানান প্রসূনবাবু । তাঁর লক্ষ্য বিদেশে আম রপ্তানি করা। রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসে। তাতে লাভবান হবে জেলার আম চাষী থেকে আম ব্যবসায়ীরা। চড়া দামে বিক্রী হবে মালদহের আম। এর ফলে বৈদেশিক মুদ্রা অর্জন হবে।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা