মালদার আম বাগানগুলি দখল নিয়েছে দয়ে পোকা, চিন্তায় আম চাষিরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: দয়ে পোকার আক্রমন শুরু হয়েছে আমে। ঝড়ে যাচ্ছে আম। মাথায় হাত আম চাষিদের।গত কয়েকদিনের তীব্রদাবদহের ফলে মালদায় এই দয়ে পোকার উপদ্রব বেড়েছে। আর যে কারণে মালদহের অর্থকারী ফসল আম ক্ষতির মুখে। চিন্তিত মালদা (Malda)জেলা উদ্যানপালন ও বাগিচা দপ্তরের আধিকারিকেরা। জরুরী ভিত্তিতে এই পোকা উপদ্রব কমাতে আমচাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

মালদা জেলাতে(Malda District) ৩৩হাজার হেক্টর জমিতে আমচাষ হয়। এই বছর চার লক্ষ মেট্রিক টন আম(Mango)উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়।দয়ে পোকা আক্রমনের ফলে আম উৎপাদনের যে টাগেট জেলা উদ্যান পালন ও বাগিচা দপ্তরের কর্তারা আশা করেছিলেন তাতে ভাঁটা পড়তে পারে এমনই আশঙ্কা করছেন তারা।এই বছরের শুরুতে আম উৎপাদনে অনুকুল আবহাওয়ার ফলে চাষি থেকে ব্যবসায়ী সকলেই খুশিতে ছিলেন। সময়ের আগেই মালদার আমবাগান মুকুলে পরিপূর্ণ হয়ে ওঠে। আমজনতাও মালদার আমের স্বাদ অল্প খরচে পাবে আশা করেছিলেন এমন। কিন্তু গত কয়েকদিনের তীব্রদাবদহ কপালে ভাঁজ ফেলেছে সকলের। আমচাষি  রতন ঘোষ জানাচ্ছেন, যে হারে এই পোকার উপদ্রব বেড়েছে, তাতে আমকে বাঁচিয়ে রাখা দায় হয়ে দাড়িয়েছে। ঋণ নিয়ে আমচাষ করেছিলেন। প্রথমে মুকুল ভালো হওয়ায় আশা করেছিলাম।

এবার হয়তো ফলন ভালো হবে। দু পয়সার মুখ দেখবো। আজ হতাশ। রাজ্য সরকারের কাছে আবেদন দ্রুত এইপোকা উপদ্রব থেকে আম রক্ষা করার ব্যবস্থা করা হোক। জেলা উদ্যান পালন বাগিচা দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক বলেন, পোকা উপদ্রব শুরু হয়েছে। তীব্রদাবদহও চলছে। এই সময় সংবেদনশীল পোকা মারার কীটনাশক স্প্রে করার পরামর্শ দেন। এছাড়া নিম তেল জাতীয় জিনিস জলে মিশিয়ে স্প্রে করলে এই দয়ে পোকা উপদ্রব কমে যাবে বলে মনে করা হচ্ছে।

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

কন্যাসন্তানের জন্ম দিলেন বুবলী, তৃতীয়বার বাবা হলেন শাকিব খান! জোর গুঞ্জন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

আদালতের নির্দেশের পরে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য