ইংলিশবাজারে ভর সন্ধ্যায় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু, ধৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি ,ইংলিশ বাজার: চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা। ফের আইন হাতে তুলে দিল ইংলিশবাজাররের জনগণ।গণপিটুনিতেই মৃত্যুর অভিযোগ পরিবারের। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার তিন। মালদহ শহরের ইংলিশ বাজার থানার(Englishbazar P,S,) ইংলিশবাজার নিয়ন্ত্রিত বাজার সমিতি এলাকার ঘটনা। জানা যায় শনিবার সন্ধ্যায় চোর সন্দেহে সংশ্লিষ্ট বাজারের লোকজন শহরের ১৮ নম্বর ওয়ার্ডের মহিশ মাটি এলাকার বাসিন্দা, সামজান শেখকে বেধড়ক মারধর করে। মেরে হাত-পা ভেঙ্গে দেওয়া হয় বলে অভিযোগ।

পরে পুলিশ তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন ভোর রাত্রে মৃত্যু হয় তার। পরিবার এবং প্রতিবেশীদের অভিযোগ, সামজান শেখ(Samjan Sk.) এলাকায় ভালো মানুষ হিসাবে পরিচিত। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। বাবা মারা যাওয়ায় তার ওপর নির্ভরশীল ছিল তার গোটা পরিবার।মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় একটি মুরগির দোকানে কাজ করত সে। চুরি না করেও তাকে চোরের অপবাদ দিয়ে মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী। পুলিশের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তার পরিবার।

এদিকে এই ঘটনার তদন্ত নেমে পুলিশ ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতরা হল পিন্টু মণ্ডল, সুজন ঘোষ এবং দেবাশীষ ঘোষ। তাদের রবিবার মালদা জেলা আদালতে(Malda Court) পেশ করা হয়। এই গণপিটুনির ঘটনার পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। ঘটনার সময় ওই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। যারা এই গণপিটুনির ঘটনায় গ্রেফতার হয়েছে তাদের পূর্বে কোন অপরাধমূলক কাজে যুক্ত থাকার রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ