রাতারাতি বদলে গেল জীবন, পরিযায়ী শ্রমিক থেকে হয়ে গেলেন কোটিপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল জীবন । মাত্র ১৫০ টাকা খরচ করে লটারির টিকিট কেটে কোটিপতি হয়ে গেলেন পরিযায়ী শ্রমিক। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আনন্দিত হয়ে পড়েছে তাঁর পরিবার। জানা গিয়েছে,  ওই যুবক হলেন ৩০ বছরের মুন্না আলি । তিনি হলেন মালদহের হরিশ্চন্দ্রপুরের মারাডাঙির বাসিন্দা।

বৃহস্পতিবার মুন্না ১৫০ টাকা খরচ করে ২৫ সেম ডিয়ার লটারি টিকিট কাটেন। ওইদিন সন্ধ্যায় লটারির  ফল বেরনোর পর টিকিটের নম্বর মেলাতেই চমকে যান তিনি । মাত্র ১৫০ টাকা থেকে টিকিট কেটে  মুন্না পেয়ে যান ১ কোটি টাকা । রাতারাতি কোটিপতি হয়ে যায় মুহূর্তের মধ্যে বদলে যায় তাঁর জীবন। সেইসঙ্গে লটারি জেতার পর মুন্না নিরাপত্তার অভাব বোধ করতে শুরু করেন । বর্তমানে  হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তাকে বাড়ি থেকে গাড়ি করে থানায় নিয়ে গিয়েছে ।  মুন্না জানিয়েছেন, ‘লটারি টিকিট কেটে রাতারাতি কোটি টাকা জিতব আশা করিনি। এই টাকা দিয়ে জমি কিনে  সুন্দর একটা বাড়ি তৈরি করার ইচ্ছা রয়েছে। ছেলের পড়াশোনাতে এই টাকা কাজে লাগবে।‘

উল্লেখ্য,  ১৪ বছর ধরে দিল্লিতে প্লাস্টিকের কাজ করেন মুন্না। সংসারে অভাব থাকলেও মাঝে মধ্যেই তিনি কাটতেন লটারির টিকিট । সেইমত বৃহস্পতিবার টিকিট কাটেন মুন্না । আর তাতে বদলে গেল তাঁর জীবন। হয়ে গেলেন কোটিপতি । বর্তমানে মুন্নার পরিবারে রয়েছে বয়স্ক বাবা, স্ত্রী ও পুত্র। তারাও লটারি জেতার খবর পেয়ে বেশ আনন্দিত ।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড