মালদহ টাউন স্টেশনে মোবাইল চুরির ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মোবাইল চুরির সিসিটিভি ফুটেজ ভাইরাল। ঘটনাটি মালদহ টাউন স্টেশনের।রেল স্টেশনের প্ল্যাটফর্মে মোবাইল নিয়ে সাবধান। ট্রেনের জন্য অনেকেই প্ল্যাটফর্মে অপেক্ষা করেন।‌ অনেকেই পকেটে মোবাইল(Mobile Phone) নিয়ে ঘুমিয়ে পড়েন।

রেল সুত্রে খবর ধৃতের নাম রফিক শেখ(২৫)।বাড়ি মালদহ শহরে। তার হেফাজত থেকে উদ্ধার হয় চুরি যাওয়া মোবাইল। জানা গিয়েছে, ওই মোবাইল ফোনের দাম ২২ হাজার টাকা। মালদহ টাউন স্টেশনের(Malda Town Station) প্ল্যাটফর্মে একটি ভাইরাল ভিডিও অবাক করেছে সকলকে। মোবাইল নিয়ে প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়া এক রেল যাত্রীর সঙ্গে ঘটেছে এই চরম ঘটনা। এমন ভিডিও ভাইরাল হতেই অনেকেই সতর্ক হতে শুরু করেছে। ভাইরাল ভিডিওতে(Viral Video) দেখা যাচ্ছে মালদহ টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের একটি জায়গায় ঘুমিয়ে রয়েছেন এক যাত্রী।

একজন যুবক সেখানে গিয়ে কিছুক্ষন দাড়িয়ে থাকে। তারপর সেখান থেকে চলে যায়। তারপরেই ওই রেল যাত্রী ঘুম থেকে উঠে দেখেন তার মোবাইল নেই। ঘটনায় সঙ্গে সঙ্গে ওই রেল যাত্রী স্টেশনে কর্তব্যরত রেল পুলিশকে জানায়।‌ অভিযোগ পেয়ে রেল পুলিশের কর্মীরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে। সেখানেই সমস্ত কিছু ধড়া পড়ে। সেই সিসিটিভি (CCTV)ফুটেজ দেখেই পুলিশ অভিযুক্তকে চিহ্নিত করে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ এত দ্রুত মোবাইল উদ্ধার করে দেওয়ায় খুশি ওই রেল যাত্রী।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের