মালদায় আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা ও বসিরহাট: আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্তর বাড়িতে চড়াও গ্রামবাসীরা। ধর্ষণের চেষ্টার অভিযোগ তৃণমূল থেকে নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যের ছেলের বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ইংরেজবাজার থানায়(Englishbazar P.S.) অভিযোগ দায়ের। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত। এলাকায় উত্তেজনা। কোনভাবেই এদের প্রশ্রয় দেবে না দাবি তৃণমূলের। তীব্র কটাক্ষ বিজেপির। মালদার ইংরেজবাজার থানার অন্তর্গত যদুপুর ২ গ্রাম পঞ্চায়েত। এখানকার এলাকা থেকে নির্বাচিত সদস্য অর্চনা মন্ডল। অভিযোগ তার ছেলে অচিন মন্ডলের বিরুদ্ধে। অচিন মন্ডল আবার ১০০ দিনের কাজের সুপারভাইজার। সম্প্রতি আবাস যোজনা যে ঘর দেওয়া শুরু হয়েছে সেই ঘর দেওয়ার নাম করে এলাকারই একটি বাড়িতে এসে ঢোকে সে। বাড়িতে ঢুকেই এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে। ওই নাবালিকা চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা ছুটে আসে।

তড়িঘড়ি অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। এরপর ইংরেজ বাজার থানায় অভিযোগ দায়ের হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। গ্রাম পঞ্চায়েত সদস্যের দাবি তার ছেলে নির্দোষ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দাবী জেলা তৃণমূল নেতৃত্বের। তীব্র কটাক্ষ বিজেপির। ঘটনার তদন্ত নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ। অন্যদিকে,আবাস যোজনার ঘরের কাঠমানি না দেওয়ায় দুই মহিলা সহ আক্রান্ত ৩। ঘর ভাঙচুর অস্বীকার তৃণমূল নেতার।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা হাড়োয়া থানার(Haroa P.S.) সোনাপুকুর শংকরপুকুর গ্রাম পঞ্চায়েতের বরজ গ্রামের ঘটনা। দেবদাসী মন্ডল, পাচু মন্ডল ,বৌমা টুম্পা মন্ডল তাদের আবাস যোজনার ঘরের নামের তালিকায় একাউন্টে টাকা ঢুকেছে। তার থেকে ১০ হাজার টাকা দাবি করেছিল স্থানীয় তৃণমূল নেতা কেতাব মোল্লা, মানিক মোল্লা ও কাসেম মোল্লা তাদের কথামতো না দেওয়ায় তাদেরকে বেড়ানোর মারধর করে এমনকি তাদের বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

এই তিনজনের বিরুদ্ধে হারোয়া থানায় অভিযোগ দায়ের করেছে পাঁচু মন্ডল সহ পরিবারের সদস্যরা তাদের অভিযোগ আবাস যোজনার ঘরের টাকা ঢুকেছে প্রথম কিস্তি সেখানে তারা দশহাজার টাকা কাটমানি চায় বলে অভিযোগ না দিতে পারে তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে এমনকি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে ভয়ও দেখানো হয়েছে। হাড়োয়া তৃণমূল নেতা তথা সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি বাসুদেব মন্ডল বলেন, কাটমানি চেয়েছে কিনা জানা নেই। এটা বিরোধীদের চক্রান্ত সিপিএম ও আইএসএফের কিছু দুষ্কৃতিকারী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। তৃণমূলকে কালিমালিপ্ত করছে। এই অভিযোগের পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ ।এর পিছনে শুধু কাটমানি চাওয়া কেন্দ্র করে গন্ডগোলের জের না পুরনো শত্রুতা ও রাজনৈতিক কোন ঘটনা আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে পুলিশ।

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ