রথবাড়িতে কোটি টাকার মাদক ও এক মহিলা সহ চারজন গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার: পৃথক অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার করল কলকাতা এসটিএফ ও ইংরেজবাজার থানার পুলিশ।ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।এদের মধ্যে একজন মহিলাও রয়েছে। মঙ্গলবার রাতে এস টি এফ (STF)কলকাতার তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় পাচারকারীদের।গোপন সূত্রে খবর পেয়ে, সি জি এম মালদা এবং ইংরেজবাজার থানার(Englishbazar P.S.) পুলিশ মালদা শহরের প্রাণ কেন্দ্র রথবাড়ি এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে লাল রঙের একটি মারুতি গাড়িকে আটক করা হয়।তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৪৬০ গ্রাম বেআইনি হেরোইন।গ্রেফতার করা হয় তিনজনকে।জানা গেছে, ধৃতরা হল সোফিয়া বিবি।যার বাড়ি মনিপুর। বাকি দুইজন মালদার বাসিন্দা মাসিদুর রহমান এবং আলিউল শেখ।

অন্যদিকে ,গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ বাইপাশ এলাকায় অভিযান চালিয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের((Raiganj) বাসিন্দা অজিত শর্মা(Ajit Sharma) নামে এক যুবককে গ্রেফতার করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় ১০০ গ্রাম বেআইনি ব্রাউন সুগার। ধৃত চারজনকেই বুধবার মালদা জেলা আদালতে পেশ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। কতদিন ধরে ধৃতরা এই পাচারের সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। এই চক্রে ভিন রাজ্যের কারা যুক্ত আছে তা জানতে তদন্ত চলছে।

মালদা শহরে ক্রমাগত মাদক কারবারীদের আনাগোনা বাড়ছে। যদিও সতর্ক রয়েছে প্রশাসন। কিন্তু তারপরেও প্রশাসনের চোখ এড়িয়ে কোটি কোটি টাকা মূল্যের মাদক পাচার করার রুট হিসেবে মালদা শহরকে বেঁচে নিচ্ছেন পাচারকারীরা। ইতিমধ্যে একাধিকবার পাচারকারীরা গ্রেফতার হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এবারে মাদক পাচার চক্রে একের পর এক মহিলা গ্রেফতার হচ্ছে। মাদক পাচারকারীরা বিভিন্ন রূপে মাদক পাচার করার জন্য মহিলাদের ব্যবহার করছে।

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?