জাতীয় সড়কে পণ্যবাহী ট্রাক থামিয়ে লুটপাটের গ্যাংয়ের সন্ধান পেল মালদহ পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংরেজবাজার: আগ্নেয়াস্ত্র সহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করল মালদহ পুলিশ। সোমবার গভীর রাতে পুরাতন মালদহের (Malda) সাহাপুর অঞ্চলের নিত্যানন্দপুর বাইপাস জাতীয় সড়কে(National High Way) বেশ কিছু দুষ্কৃতী ছিনতাই করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। মূলত দূরপাল্লার লরি গুলোকে দাঁড় করিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা পয়সা সহ মোবাইল ফোন লুট করে দুষ্কৃতীদের দল। সে সময় মালদা থানা পুলিশের বিশেষ টিম ওই রাতেই টহল দিচ্ছিল এলাকায়।

পুলিশের নজরে আসতেই দুষ্কৃতীদের ধাওয়া করে। যদিও বেশ কিছু দুষ্কৃতীর পালিয়ে যেতে সক্ষম হলেও একজন পুলিশের জালে ধরা পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই দুষ্কৃতির নাম মোহন হালদার(২৪), বাড়ি ইংরেজবাজার শহর এলাকায়। ধৃতের কাছ থেকে তল্লাশি চালাতে পুলিশ একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু কার্তুজ সহ কয়েকটি মোবাইল(Mobile) উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুর আনুমানিক তিনটা নাগাদ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয় এবং বাকি ছিনতাইকারীদের তল্লাশিতে মালদা থানার পুলিশ।

জাতীয় সড়কে রাতের অন্ধকারে বন্যবাহী লরি অথবা ট্রাক থামিয়ে লুটপাটের ঘটনা ইদানিং বেড়ে গিয়েছিল। ধৃত এক দুষ্কৃতিকে জেরা করে বাকি পলাতক দুষ্কৃতীদের সন্ধান পেতে চাইছে মালদা জেলা পুলিশ।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের