মালদহে ২ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে নতুন মাছ বাজার, আপত্তি ব্যবসায়ীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,ইংরেজবাজার: মাথার উপর ব্যাঙ্কের ঋণের বোঝা। তার ওপর প্রতিমাসে গুনতে হচ্ছে ৭৫০ টাকা করে ভাড়া। এইভাবে কেটে গেছে প্রায় আট বছর। কিন্তু এখনও চালু হল না মালদহ জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি চত্বরে ২০১৬ সালে তৈরি হওয়া পাইকারি মাছ বাজার। অথচ তার পাশেই আরও একটি মাছ বাজার তৈরির উদ্যোগ নিয়েছে প্রশাসন। প্রায় দু কোটি টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে নতুন এই বাজার (New Fish Market)।

মাছ ব্যবসায়ীদের অভিযোগ, ২০১৬ সালে তৈরি হওয়া বাজারে ৯৫ জন মাছ ব্যবসায়ী স্টল পেয়েছিলেন। ২০১৭ এবং ২০১৯ সালে এক মাসের জন্য তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই বাজার চালু করেছিলেন। কিন্তু প্রশাসনের অসহযোগিতায় তা বন্ধ হয়ে যায়। সেই মাছ বাজারের বর্তমান অবস্থা জরাজীর্ণ। আগাছা এবং নোংরা আবর্জনায় ভরে গেছে গোটা বাজার। আর সেখানে চলছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। ব্যবসায়ীদের কেউ-কেউ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে, আবার কেউ সম্পত্তি বিক্রি করে কেউ ১০-১৫ লাখ টাকা দিয়ে বাজারে স্টল নিয়েছিলেন। ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত সেই বাজার পুরোদমে চালু হয়নি। অথচ এই ৮ বছর ধরে তারা ৭৫০ টাকা করে ভাড়া দিয়ে আসছেন বাজার কর্তৃপক্ষকে। সঙ্গে ব্যাঙ্কের ঋণ পরিশোধ করতে হচ্ছে। ব্যবসায়ীদের প্রশ্ন, প্রশাসন যখন এই বাজার চালু করতে পারল না তাহলে আরও একটি বাজার তৈরির  উদ্দেশ্য কি ?

এ বিষয়ে মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তথা জেলার বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল সাহা বলেন, ২০১৬ সালে মালদা জেলা রেগুলেটেড মার্কেটে পাইকারি মাছ বাজারের জন্য কিছু স্টল(Stall) তৈরি করা হয়েছিল। কিন্তু তৎকালীন বাজার পরিচালন সমিতি প্রকৃত যারা মাছ ব্যবসায়ী তাদেরকে না দিয়ে  টেন্ডারের মাধ্যমে স্টলগুলি বিলি করেছিল। ফলে স্বাভাবিকভাবেই বংশ-পরম্পরাই চলে আসা মালদহ শহরের নেতাজি মার্কেটের প্রকৃত মাছ ব্যবসায়ীরা দোকান না পাওয়ায় বাজার চালু করা সম্ভব হয়নি। তাই সেই সমস্ত মাছ ব্যবসায়ীদের জন্য ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান(Englishbazar Municipality) আরো একটি মাছ মার্কেট(Fish Market) তৈরি করার আবেদন করেছিলেন রাজ্য সরকারের কাছে। সেই মতো আরও একটি বাজার তৈরি করা হচ্ছে। ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, সমস্ত কিছুর পাইকারি মার্কেট মালদহ জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি চত্বরে রয়েছে। তাই নেতাজি মার্কেটের মাছ মার্কেট নিয়ন্ত্রিত বাজার সমিতির চত্বরে নিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রীর(CM) কাছে আবেদন করেছিলেন। তার ভিত্তিতেই নতুন করে আরও একটি বাজার তৈরি হচ্ছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের