‘দুষ্কৃতীদের রেয়াত করা হবে না’, মানিকচকে দাঁড়িয়ে হুঙ্কার মালদার পুলিশ সুপারের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে তৎপর মালদহ জেলা পুলিশ প্রশাসন। রবিবার মালদার মানিকচক থানা পরিদর্শনে গিয়ে এমনই বার্তা দিলেন মালদার নতুন পুলিশ সুপার অনুপম সিং। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নির্বাচনের সময় কোনও ধরনের দুষ্কৃতী বা সমাজবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রবিবার মানিকচক থানা পরিদর্শনে আসেন মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং এবং মালদা রেঞ্জের ডিআইজি দ্বীপ নারায়ণ গোস্বামী। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মানিকচক থানার আইসি এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। থানায় পৌঁছে তারা নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও এলাকার সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন পুলিশ আধিকারিকরা। নির্বাচনের সময় কোনও সমস্যা বা অস্বস্তির পরিস্থিতি তৈরি হলে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য স্থানীয় বাসিন্দাদের আবেদন জানানো হয়। সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান পুলিশ কর্তারা।

এদিন এলাকার দুষ্কৃতীদের উদ্দেশেও কড়া বার্তা দেন পুলিশ সুপার অনুপম সিং। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনও ধরনের অশান্তি বা বেআইনি কাজের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন করতেই পুলিশ প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে