ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদহ: ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নাম করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে। অভিযোগ, প্রায় দুই বছর আগে মালদহ শহরের পিরোজপুর এলাকায় একটি জমি দেখিয়ে সেখানে বহুতল আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেন নির্মাল্য চক্রবর্তী(Nirmalya Chakraborty) নামে এক প্রোমোটার। সেই প্রকল্পে দোকান ,ফ্ল্যাট ও পার্কিং বুকিংয়ের জন্য একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয় এবং চুক্তিপত্রও করা হয়।

অভিযোগকারীদের দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্মাণকাজ শুরু হয়নি। বর্তমানে জমিটি ফাঁকাই পড়ে রয়েছে। প্রোমোটারের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করা হলেও মোবাইল ফোনে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। ফলে ফ্ল্যাট, দোকান এবং পার্কিং এর আশায় টাকা বিনিয়োগ করা প্রায় ১৫ থেকে ২০ টি পরিবার চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্যে পড়েছেন।

প্রোমোটারের কোনও খোঁজ না পেয়ে সোমবার প্রতারিত পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই বিষয়ে অভিযোগকারীদের পক্ষে আইনজীবী গণেশ সোদানী জানান , ইংরেজবাজার থানায়(Englishbazar P.S.) অভিযোগকারীরা লিখিত অভিযোগ জমা করেছেন এবং পুলিশ ব্যবস্থা নিবে বলে আশ্বাস দিয়েছেন। ওই প্রোমোটারকে জেরার জন্য অতি দ্রুত থানায় ডেকে পাঠাবে বলে জানা গেছে।

এদিকে,সঙ্কটে মালদা জেলা পরিষদ। সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ও সহকারী সভাধিপতি এ টি এম রফিকুল হোসেনের বিরুদ্ধে অনাস্থা এনে ডিভিশনাল কমিশনারের কাছে চিঠি দিলেন ৪৩ জনের মধ্যে ১৭ জন তৃনমূল সদস্য। মালদা জেলা পরিষদে তৃনমূলের সদস্য সংখ্যা ৩৪। ৪ জন বিজেপির ৫ জন কংগ্রেসের। শুরু থেকেই সমন্বয়ের অভাব এবং সদস্যদের কোন গুরুত্ব না দেওয়ার গুরুতর অভিযোগ এনেছেন বিক্ষুব্ধ ১৭ জন সদস্য।

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়

সন্দেশখালিতে জমিদখল মামলায় শাহজাহানদের বিরুদ্ধে চার্জ গঠন ইডির

নদিয়া সীমান্তের শূন্য রেখায় থাকা ১২ জনকে ফেরত আনল বিএসএফ

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল