এই মুহূর্তে

চোরা পথে ভারতে এসে বেঙ্গালুরু এক্সপ্রেস থেকে ৩ বাংলাদেশি মহিলা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,মালদা: ভারতে ঢুকে রেল পুলিশের হাতে গ্রেফতার হলেন তিন বাংলাদেশি মহিলা। সোমবার গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস থেকে তাঁদের গ্রেফতার করে রেল পুলিশ। ধৃতদের বাড়ি বাংলাদেশের ময়মনসিং জেলায়। এদিন ট্রেনে ওই তিন মহিলাকে দেখে সন্দেহ হয় দায়িত্বে থাকা রেল পুলিশকর্মীদের। জেরায় তাঁরা বলেন, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তাঁরা এদেশে ঢুকেছিলেন। কাজ করতে বেঙ্গালুরু(Bangaluru) যাচ্ছিলেন। এরপরেই গ্রেফতার করা হয় তাঁদের। রেল পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করা হয়েছে। বাংলাদেশ সীমান্ত(Bangladesh Border) এলাকা জুড়ে কড়া নজরদারি শুরু করেছে বিএসএফ।

এর পাশাপাশি স্থানীয় পুলিশের পক্ষ থেকেও চালানো হচ্ছে তল্লাশি অভিযান। সামনে বিধানসভা নির্বাচন। তাই সতর্ক পুলিশ প্রশাসন। ধৃত তিন মহিলা অসম সীমান্তের(Assam Border) চোরা পথ দিয়ে ভারতে বিনা ভিসায় প্রবেশ করেছে বলে জানা গিয়েছে। বেঙ্গালুরুতে তারা কোথায় কাজ করতে যাচ্ছিলেন সেখানে তাদের সঙ্গে লিঙ্ক ম্যান কে এই সন্ধান পেতে পুলিশ তদন্ত শুরু করেছে। বাংলাদেশ সীমান্ত এলাকায় জোরালো আলো লাগানো হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরায় প্রতিনিয়ত নজরদারি চলছে।

এর পাশাপাশি টহলদারি চলছে প্রতিনিয়ত। এর আগেও একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বিএসএফ(BSF) ও পুলিশ। বর্তমান সময় কড়া নজরদারির মধ্যেও এই তিন মহিলা কিভাবে অসম সীমান্ত দিয়ে চোরা পথে ভারত ভূখণ্ডে প্রবেশ করল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।এই তিন মহিলার সঙ্গে ভারতীয় দালালদের যোগাযোগ করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কবে তারা ভারত ভূখণ্ডে প্রবেশ করেছে সেই তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ, শিলিগুড়িতে পথ অবরোধ বাসিন্দাদের

ফারাক্কায় ফের আমবাগান থেকে ২ বালতি তাজা বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মোদির ব্রিগেডের জনসভার নিরাপত্তা বলয়ে ৩০০০ পুলিশ কর্মী

মুর্শিদাবাদের খড়গ্রামে জয়ের হ্যাটট্রিক করতে পারবে তৃণমূল?

SIR: ১৫ লাখের নিষ্পত্তি, আগামী সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা!

কুকুরের বাচ্চা দেওয়ার লোভ দেখিয়ে ২ নাবালিকাকে যৌন হেনস্থা, পলাতক অভিযুক্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte