জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদহ: উত্তরবঙ্গে মালদহ জেলার ঐতিহাসিক গৌড়ের রামকেলী মেলা। আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে মেলা। চলবে ১৭ জুন পর্যন্ত। ১৪ জুন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে মেলার। প্রাচীন রীতি মেনে ১৪ জুন থেকে ১৭ই জুন পর্যন্ত চলবে মালদার এই প্রাচীন মেলা। রামকেলি মেলার(Ramkeli Mela) প্রস্তুতি নিয়ে সোমবার দুপুরে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হল এক বৈঠক।

এক সময় বাংলার রাজধানী ছিল গৌড়(Gour)। কথিত রয়েছে, তৎকালীন গৌড়ের বাদশা হুসেন শাহর আমলে মন্ত্রিসভায় ছিলেন মহাবৈষ্ণব বলে পরিচিত রূপ ও সনাতন গোস্বামী। তাঁরাই ১৫০৯ খ্রীষ্টাব্দে রামকেলিতে মদন মোহন মন্দির প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁরা বৃন্দাবনের আদলে রামকেলিতে আটটি কুণ্ড বা পুকুরও খনন করেন এবং তাঁরা রামকেলিকে কার্যত বৃন্দাবনের রূপ দিতে চেয়েছিলেন। পরবর্তীতে রামকেলি ‘গুপ্ত বৃন্দাবন’ বলেও পরিচিতি হয়। আর এই দুই মহাবৈষ্ণবের সঙ্গে দেখা করতে ১৫১৫ খ্রীষ্টাব্দের ১৫ জুন জৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলিতে এসেছিলেন মহাপ্রভূ চৈতন্যদেব। তাঁদের এই মিলন হয়েছিল মদনমোহন মন্দির সংলগ্ন কেলিকদম্ব ও তমাল গাছের তলে। মহাপ্রভূ ও রূপ-সনাতনের এই মিলন দিনকে ঘিরেই রামকেলিতে উৎসব বা মেলা হয়ে আসছে। এবছর ৫১২ তম মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশ ও বিদেশ থেকেও এই মেলায় ভক্তরা এসে ভিড় জমান। লক্ষাধিক মানুষের ভিড় জমে মেলায়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। তা নিয়ে মূলত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক(DM) রাজনীর সিং কাপুর , পুলিশ সুপার(AP) অনুপম সিং, বিধায়ক অম্লান ভাদুড়ী, গোপাল চন্দ্র সাহা, গৌড় চন্দ্র মন্ডল এবং মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর জেলা সভাপতি উজ্জ্বল সাহা, সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা ও মন্দির কমিটির সদস্যরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা পরিচালনা করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।এর পাশাপাশি নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন ও ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে বলেও জানানো হয়। সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করতে জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?