রতুয়াতে মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জমিতে হাত – মুখ বেঁধে গণধর্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জমিতে হাত মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ। অচৈতন্য অবস্থায় মহিলাকে দেখতে পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে। ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রতুয়া থানাএলাকায়। এলাকারই দুই যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ মহিলার। ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে রতুয়া থানার পুলিশ।রাতে শৌচকর্মের জন্য ঘরের বাইরে নলকূপের কাছে আসেন। তখনই এলাকার দুই ব্যক্তি ওই মহিলাকে মুখে কাপড় দিয়ে তুলে নিয়ে যায়।বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে হাত মুখ বেঁধে গণধর্ষণ করে বলে অভিযোগ। মহিলাকে সেখানেই হাতমুখ বাধা অবস্থায় ফেলে পালিয়ে যাই অভিযুক্তরা।

পরিবারের লোকজন সকালে মহিলাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। ভুট্টার জমির পাশে অচৈতন্য অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে রতুয়া থানার(Ratua P.S.) পুলিশ তদন্তে নামে। গোটা ঘটনা পুলিশের কাছে জানাই ওই মহিলা ও তার পরিবারের লোকজন। ঘটনাস্থলেও পুলিশ যায় গোটা বিষয় খতিয়ে দেখতে।অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলছে নির্যাতিতা মহিলার পরিবার সহ পাড়া-প্রতিবেশীরা। যদিও পুলিশের বক্তব্য, এখনো পর্যন্ত মহিলা বা তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে, নদিয়া জেলায় পরিবারের সাথে জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীর গুলিতে আহত হলেন চাপরা(Chapra) পুকুরিয়া এলাকার এক গৃহবধূ। পরিবার সূত্রে জানা যায়, তার ভাইদের সাথে তাদের জমি সংক্রান্ত বিবাদের জেরে সোমবার তাদের দুই পক্ষের কোর্টে ডেট ছিল। আদালত থেকে ফেরার পরেই প্রতিবেশী যুবকরা সাবিনা মিস্ত্রি নামে ওই গৃহবধূকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় কৃষ্ণনগর জেলা হাসপাতাল স্থানান্তরিত করা হয়। তিনজন যুবক হলেন আব্বাস, হজ এবং উসমান। তারা প্রত্যেকেই চাপড়া পুকুরিয়া এলাকার বাসিন্দা। পুলিশ তাদের খুঁজছে।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের