মালদা শহরে ভর সন্ধ্যায় ছিনতাইবাজদের কবলে পড়ল এক স্কুল ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদা শহরে ভর সন্ধ্যায় ছিনতাইয়ের কবলে পড়ল এক স্কুল ছাত্রী। ছিনতাই বাধা দেওয়ায় স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত। আহত স্কুলছাত্রী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে(Malda Medical College Hospital)। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি রেলওয়ের সাবওয়ে ব্রিজের নিচে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আহত ওই স্কুল ছাত্রীর নাম রিতিকা ঘোষ(Ritika Ghosh) । বয়স(১৮)বছর।

বাড়ি মালদা জেলার ইংরেজ বাজার পৌরসভার(Englishbazar Municipality) ২৫ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পার্ক এলাকায়। পরিবারের রয়েছে বাবা উৎপল ঘোষ, মা রুপালি ঘোষ। রিতিকা মালদা বাল্য গার্লস উচ্চ বিদ্যালয় থেকে এবারে উচ্চমাধ্যমিক দিয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে আরো জানা যায়, গতকাল সন্ধ্যা নাগাদ মালদা শহরের রথবাড়ি থেকে বাজার করে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওই স্কুল ছাত্রী। সেই সময় রথবাড়ির সাবওয়ে নিচে পৌঁছানো মাত্রই পেছন দিক থেকে মোটরবাইকে করে দুই দুষ্কৃতি এসে ওই স্কুল ছাত্রীর মুখে স্প্রে করে অচৈতন্য করে দেয় বলে অভিযোগ পরিবারের।

স্কুলছাত্রী অচৈতন্য হতেই তার কাছ থেকে গলায় সোনার অলংকার নিয়ে পালায় দুষ্কৃতীরা । এরপর স্কুলছাত্রী বাধা দিতে গেলেই তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। স্থানীয়রা ছুটে এসে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর পরিবারের লোকেরা খবর পেয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছায় ওই স্কুল ছাত্রীর কাছে। স্কুল ছাত্রীর কাছে সমস্ত ঘটনা শুনে ইংরেজবাজার থানায়(Englishbazar P.S.) লিখিত অভিযোগ করে পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের