সুকদেবপুরে ভারতীয় নাগরিক ও বিএসএফ জওয়ানদের ওপর হামলা বাংলাদেশি দুষ্কৃতীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা:সীমান্ত টপকে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ জওয়ান এবং স্থানীয়রা ৷ সোমবার সকালে মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুরে (Sukdebpur)এই ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয় ৷ বাংলাদেশিরা ভারতীয় নাগরিক ও বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায় ৷ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় বিএসএফ ৷বিএসএফ জওয়ান ও স্থানীয়দের তাড়ায় বাংলাদেশিরা সীমান্ত থেকে পালিয়ে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল বিএসএফ(BSF) বাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরাও ৷

ঘটনার সূত্রপাত, সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে ভারতীয় জমিতে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে আগে থাকতেই এলাকা উত্তপ্ত ছিল ৷ সোমবার সকালে তাঁদের জমিতে ফসল নষ্ট করার বিষয়টি দেখাতে বিএসএফ জওয়ানদের কাঁটাতারের ওপারের জমিতে নিয়ে যান সুকদেবপুরের কৃষকরা৷ সেই সময় তাঁদের উপর হামলা চালায় বাংলাদেশিরা ৷ ইট-পাথরের সঙ্গে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ ৷ পাল্টা কাঁদনে গ্যাসের সেল ফাটিয়ে যোগ্য জবাব দেয় বিএসএফ জওয়ানরা।

ভারতীয় চাষিরাও রুখে দাঁড়ায়। এরপর সীমান্ত টুপকে আসা বাংলাদেশী দুষ্কৃতীরা পিছু হটতে বাধ্য হয়। কিন্তু এত কান্ড ঘটলেও বিবিজি’র উপস্থিতি সেখানে ছিল না। কখনো কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি, কখনো ভারতীয় কৃষকদের জমিতে ঢুকে ফসল লুঠ ,কখনো বা সীমান্ত টপকে ভারতে অনুপ্রবেশের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। একাধিকবার বিএসএফ পতাকা মিটিং এর বিবিজি’র (BBG)সঙ্গে মুখোমুখি হলেও এটাই বাংলাদেশি দুষ্কৃতীদের এ হেন আচরণ বন্ধ হচ্ছে না।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের