ছাত্র বিক্ষোভের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল গনি খানের নামাঙ্কিত কলেজ

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল গনি খান চৌধুরী ইন্সটিটিইউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি(Gani Khan Chowdhury Enginering And Technology )৷ শুক্রবার রাত দুটোর পর এই বিজ্ঞপ্তি জারি করেছেন প্রতিষ্ঠানের সহকারী রেজিস্ট্রার দেবানিক মজুমদার৷ তাতে বলা হয়েছে, শনিবার সকাল ১০টার মধ্যে পড়ুয়া ও হস্টেলের আবাসিকদের ক্যাম্পাস খালি করে দিতে হবে৷ কর্তৃপক্ষের বক্তব্য, ছাত্র বিক্ষোভের জেরেই প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এক পড়ুয়া জানান, ‘গতকাল আমাদের রেজাল্ট রিভিউ-এর আবেদন করার শেষ দিন ছিল৷ কিন্তু বি টেকের ফল এখনও প্রকাশিত হয়নি৷ তাই শুক্রবার রাত দেড়টা পর্যন্ত আমরা প্রতিষ্ঠানের অ্যাকাডেমিক ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলাম৷ কারণ, অফিসিয়াল কিছু ত্রুটির জন্য ম্যাকআউট পোর্টাল থেকে আমাদের রেজাল্ট প্রকাশিত হয়নি৷ আমরা শুক্রবার ডিরেক্টরের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম৷ কিন্তু তিনি আমাদের সঙ্গে কথা বলেননি৷ রাতে পুলিশ আসে৷ বিষয়টি নিয়ে মীমাংসাও হয়েছিল৷ শনিবার সকালে ঘুম থেকে উঠে শুনি, কলেজ বন্ধ ৷ মেয়েদের সকাল ন’টা নাগাদ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ আমাদের শনিবার সকাল ১০টার মধ্যে কলেজ ও হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে ৷

এই প্রতিষ্ঠান আর খুলবে কিনা বুঝতে পারছি না৷ আমাদের ভবিষ্যৎই অনিশ্চিত হয়ে পড়ল৷’জিকেসিআইইটি’র তরফে জানানো হয়েছে, ম্যাকআউটের জন্যই পড়ুয়াদের রেজাল্ট আটকে রয়েছে৷ আমরা পরীক্ষার্থীদের সঙ্গে রয়েছি৷ পড়ুয়াদের দাবির সঙ্গে আমরাও সহমত৷ কিন্তু নিরাপত্তার জন্য আমরা এই প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছি৷ হস্টেলের প্রায় ২০০ পড়ুয়াকে বাড়ি ফিরে যেতে বলা হয়েছে ৷

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6