SIR ‘আতঙ্কে’ আত্মহত্যার চেষ্টা চাঁচলের যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর আতঙ্কে মৃত্যুর ঘটনা অব্যাহত রাজ্যে। কেউ আতঙ্কে আত্মহত্যা করছেন, কেউ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। কেউ কেউ আত্মহত্যার চেষ্টা করে সফল হচ্ছেন না। আতঙ্ক ক্রমেই থাবা বসাচ্ছে মানুষের মনে। ফের আত্মহত্যার চেষ্টা এক যুবকের। পরিবারের তৎপরতায় রক্ষা পান তিনি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচলে।

জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা রাজেশ মহম্মদ। স্থানীয় ইটভাটায় কর্মরত। ভোটার তালিকায় বাবার নামে সমস্যা হয়। তাই নিয়ে উদ্বেগে ছিলেন তিনি। সম্প্রতি শ্বশুরবাড়িতে ছিলেন তিনি। সেখানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। কিন্তু পরিবারের সদস্যরা তৎপর হওয়ায় রক্ষা পান তিনি। তাঁকে তড়িঘড়ি চাঁচল সুপার স্পেশআলিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

খড়দহের এক যুবকও শুক্রবার SIR আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন। ২০০২ সালের তালিকায় নাম না থাকায় আতঙ্ক তৈরি হয় যুবকের মনে। তাই তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। যুবকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। যদিও ওই যুবক ও তাঁর পরিবারের কাছে সবরকম তথ্যপ্রমাণ রয়েছে। তারপরেও নিশ্চিন্তে থাকতে পারছেন না যুবকের পরিবার। আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন আকবর আলি নামে এক যুবক। তাঁর স্ত্রী জাহানারা বিবি জানিয়েছেন প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। যদি SIR হয় তাহলে কী হবে তাই ভেবে পাচ্ছেন না তাঁরা। এখনো পর্যন্ত এসআইআর আতঙ্কে আত্মহত্যা ও অসুস্থ হয়ে ১৫ জনের মতো মানুষের মৃত্যু হয়েছে। প্রতিবাদে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি