দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘পাকা বাড়ি থাকা সত্বেও আবাসের তালিকায় নাম’, স্বজনপোষণের অভিযোগ কংগ্রেস পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

courtesy google

নিজস্ব প্রতিনিধি : কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় নাম নেই একাধিক তৃণমূল কর্মী উপভোক্তার। কিন্তু পাকা বাড়ি থাকা সত্বেও তালিকায় নাম রয়েছে কংগ্রেসে পঞ্চায়েত প্রধানের ভাই থেকে শুরু করে আত্মীয়দের। আর তাতেই প্রধানের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। এমন অভিযোগ সামনে আসতেই কংগ্রেসকে আক্রমণ তৃণমূল ও বিজেপির। কিন্তু পাল্টা সাফাই দিয়েছে পঞ্চায়েত প্রধান। এই নিয়ে হরিশ্চন্দ্রপুরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া পাঠান পাড়ায় শুক্রবার(৬ ডিসেম্বর)বিকেলে আবাসের দাবিতে বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসী ও তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ কংগ্রেসের পঞ্চায়েত প্রধান রাজিব খান তৃণমূল কর্মীদের মাটির বাড়ি থাকা সত্ত্বেও আবাস প্লাসের ঘর পাইয়ে দেওয়ার জন্য কাটমানির দাবি করেছিলেন। তারা দিতে পারেন নি বলে তালিকা থেকে নাম বাদ গেছে। যদিও ২০১৮ এবং ২০২২ সালের তালিকায় তাদের নাম ছিল বলে দাবি। অন্যদিকে প্রধানের ভাই আবুল কালাম আজাদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম রয়েছে।‌ আবাসের তালিকা নিয়ে এই বেনিয়ম এবং দুর্নীতিতে সরব হয়েছে তৃণমূল কর্মীরা। এদিন গ্রামের রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তাঁরা।

তাঁদের দাবি যারা প্রকৃত যোগ্য তাঁদের ঘর দিতে হবে। আর যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। যদিও প্রধান রাজিব খানের দাবী সার্ভের ক্ষেত্রে তাদের কোন হাত নেই। যদি অভিযোগ থাকে তাদের এসে জানালে তাঁরা বিষয়টা দেখার চেষ্টা করবে।

একইসঙ্গে তৃণমূলের অভিযোগ দীর্ঘদিন মালদা জেলাতে লুট করেছে কংগ্রেস। তাই কোথাও একটু ক্ষমতা পেতেই দুর্নীতি করছে। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি। তাঁদের দাবি, তৃণমূল ও কংগ্রেস মুদ্রার এপিঠ এবং ওপিঠ। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Published by:

Share Link:

More Releted News:

চাঁচলে বিজেপি এজেন্টকে ধাক্কা-ঘুষি-লাথি, ভাঙল গাড়ির কাঁচ

আঙুলে কালি সত্বেও ভোট দিতে না পারার অভিযোগ, মোথাবাড়িতে নির্বাচন ঘিরে চাঞ্চল্য

ভোটের আগের দিন প্রচুর টাকা সহ বিজেপি প্রার্থীর ভাই গ্রেফতার

‘১০ হাজার ভোট ডাউন দেব’, কার্যালয়ে বসেই দলীয় প্রার্থীকে হারানোর ছক তৃণমূল নেতার

মালদার তিনটি ডিসি আর সি সেন্টারে ভোট কর্মীদের চরম ব্যস্ততা

মালদায় নির্বিঘ্নে ভোট করতে ১৭২ কোম্পানি আধা সামরিক বাহিনী রাস্তায় নামছে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ