শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশে জুলাইয়ের সভাস্থলও হাতছাড়া হচ্ছে তৃণমূলের? এমনটাই মনে করছেন আইনজীবীরা। কারণ তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে বড় নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ রেখে কোনও সভা হবে না। এই মর্মে ২০১৮ সালে একটি নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল-সহ রাজ্যের মোট ৩৮টি রাজনৈতিক দলকে এই বিষয়ে নো়টিসও দিয়েছিল আদালত। যদিও সেই নির্দেশ অমান্য করে প্রতি বছরও রাস্তা বন্ধ করে ধর্মতলা চত্বরে সভা করে আসছে তৃণমূল। এটি আদপে আদালতের অবমাননা। এই মর্মে কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হয়। আজ, শুক্রবার সেই মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালত অবমাননার নোটিস দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন শহরের রাস্তা আটকে সভা? এই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে মমতা-অভিষেকের কাছ থেকে। যেহেতু তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই তাঁদেরকেই নোটিস দিয়েছে আদালত। পরবর্তী শুনানি আগামী ৩ জুলাই।

আরও পডুন: প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শহরের প্রাণকেন্দ্র বন্ধ করে জনসভা করায় বিপাকে পড়েন সাধারণ মানুষ। নিত্যযাত্রীদের পড়তে হয় হয়রানিতে। বিশেষ করে তৃণমূলের একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে স্তব্ধ হয়ে যায় গোটা শহর। সেই বিষয়ে আপত্তি জানিয়ে ২০১৮ সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই মামলাতে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল, শহরের কোনও রাস্তা বন্ধ করে জনসভা করা যাবে না। অভিযোগ, তারপরেও তৃণমূল কংগ্রেস ধর্মতলা চত্বরে ভিক্টোরিয়া হাউসের সামনে একুশে জুলাইয়ের সভা করে এসেছে। ওইদিন শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ধর্মতলা চত্বরের সমস্ত রাস্তাতে ভিড় থাকায় অবরুদ্ধ হয়ে যায় রাস্তাগুলি। যার ফলে পুলিশ বাধ্য হয় রাস্তা বন্ধ করতে। এটি আদপে আদালতের নির্দেশকে অবমাননা বলেই ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। তাঁদের আবেদনের ভিত্তিতেই মমতা-অভিষেককে নোটিস দেওয়ার নির্দেশ দিল আদালত। সূত্রের খবর, আগামী ৩ জুলাইয়ের আগে তাঁদের জবাব দিতে হবে। আর এতেই আইনজীবীদের একাংশের মত, চলতি বছরে তৃণমূলের শহিদ তর্পণ অর্থাৎ একুশে জুলাইয়ের সভা আদৌ হবে না ধর্মতলা চত্বরে। 

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?