প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দার্জিলিংয়ে বৃহস্পতিবার রাতের প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে দুধিয়া ব্রিজের অস্থায়ী ডাইভার্সনের একটি অংশ। অতিবৃষ্টির ফলে দুধিয়া নদীর জলস্তর বেড়ে যাওয়ায় হিউম পাইপ দিয়ে তৈরি অস্থায়ী কজওয়ের একাংশ ভেঙে যায়। এর ফলে এলাকায় যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। 

ঘটনার খবর পেয়ে  পূর্ব দফতরের (PWD) একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  পরিস্থিতি খতিয়ে দেখে। প্রসাশনের তরফে জানানো হয়েছে, নদীর জলস্তর কমলেই ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ শুরু করা হবে। ইতিমধ্যেই পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্যের পূর্তমন্ত্রী ডাঃ অজয় কুমার পোদ্দার জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত মেরামতির ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, পরিস্থিতির উপর দফতর নিয়মিত নজর রাখছে এবং জলস্তর স্বাভাবিক হলেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত কাঠামোটি একটি অস্থায়ী হিউম পাইপ সেতু, যা নদীর জলস্তর বৃদ্ধি ও প্রবল স্রোতের সময় ঝুঁকির মুখে পড়ে। গত বছর ভারী বর্ষণের জেরে পুরনো দুধিয়া সেতু ভেঙে যাওয়ার পর বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে এই ডাইভার্সন তৈরি করা হয়েছিল।

আরও পড়ুনঃ আলিপুর চিরিয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

বর্তমানে নদীতে জলপ্রবাহ অত্যন্ত বেশি থাকায় মেরামতির কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। তবে জল কমার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করার জন্য বিভিন্ন এলাকা থেকে অতিরিক্ত হিউম পাইপ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আগাম সতর্কতা হিসেবে কিছু হিউম পাইপ ঘটনাস্থলে মজুতও রাখা হয়েছে। এদিকে, দুধিয়া নদীর উপর নতুন স্থায়ী সেতু নির্মাণের কাজও চলছে। প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া এই সেতুর কাজ ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রশাসনের আশা, নতুন সেতু চালু হলে ভবিষ্যতে বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা আরও সুরক্ষিত ও নিরবচ্ছিন্ন হবে।

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর