দিঘার সার্কিট হাউসে রয়েছেন মুখ্যমন্ত্রী, বৃহস্পতিতে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে যেতে পারেন জগন্নাথ মন্দিরে

Share:

নিজস্ব প্রতিনিধি দিঘা: বুধবার সন্ধ্যায় দিঘায় পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়ক পথেই তিনি এদিন দিঘায় আসেন। আসার পথে কাঁথিতে প্রচুর ভিড় দেখে কনভয় থামিয়ে জনসংযোগ করতে নেমে পড়েন মুখ্যমন্ত্রী(CM)। ছোটদের আদর ছাত্রছাত্রীদের সাথে হাত মিলিয়ে সেলফি তুলে বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে সময় কাটান মুখ্যমন্ত্রী। সকলের ভালোবাসা আশীর্বাদ নিয়ে সড়কপথে কাঁথি থেকে এসে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তিনি দিঘার সমুদ্র সৈকতে পা রাখেন তখন পশ্চিম পানে সূর্য ঢলে পড়েছে। দীঘার সার্কিট হাউসে তিনি দুদিন রাত্রি বাস করবেন। সূত্রের খবর রাতের দিকে সমুদ্র সৈকতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে রথযাত্রা ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য তিন হাজার পুলিশ কর্মীকে দিঘা সমুদ্র সৈকতের চারপাশ ঘিরে মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার রথযাত্রার(Rathyayatra) কর্মসূচি নিয়ে জেলার জেলাশাসক ও পুলিশ সুপার এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। দিঘায় মৎস্য জিবিদের জালে কি রকম ইলিশ মাছ উঠছে তা নিয়েও মৎস্যজীবীদের সাথে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার দুপুরের পর শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে দিঘার জগন্নাথ মন্দির এবং যেখানে রথ গুলি রাখা আছে সেই এলাকা পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী। শুক্রবার সকাল ১১ টা থেকে দিঘায় রথযাত্রা উপলক্ষে কর্মসূচি শুরু হবে বলে জানা গিয়েছে। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড় দিয়ে দিঘায় প্রথম বছর রথযাত্রার কর্মসূচি সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর রথের দড়িতে টান পড়বে দীঘার জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা, লক্ষ লক্ষ ভক্তের উপস্থিতিতে রওনা দেবে মাসির বাড়ির দিকে। দিঘায় জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে প্রায় ২ লক্ষ পর্যটকের ভিড় হবে বলে মনে করছে রাজ্য প্রশাসন।

তাই দিঘায় পুলিশকর্মীর সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানা গিয়েছে। জগন্নাথ মন্দির এবং যে যে রাস্তা দিয়ে জগন্নাথের রথ যাবে সেইসব এলাকায় করা নিরাপত্তা বলায় গড়ে তোলা হয়েছে। লাগানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা(CCTV)। দিঘায় বসেছে অস্থায়ী কন্ট্রোলরুম। প্রশাসনিক সকল কর্তারা দিঘার সমুদ্র সৈকতে উপস্থিত রয়েছেন। অতিরিক্ত ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে দক্ষিণ – পূর্ব রেল। ফলে শুক্রবার পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই প্রথম বছর দীঘার রথযাত্রাকে কেন্দ্র করে যাতে নিরাপত্তার কোনরকম খামতি না থাকে তা দেখভাল করতে বুধবারই সমুদ্র সৈকতে পা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি