বিজেপির মিথ্যাচারের জবাব দিতে এসেছি, বারুইপুরে বললেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার বারুইপুরে নির্বাচনী সভা থেকে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বারুইপুরের সভা থেকে তৃণমূল নেত্রী অভিযোগ করেন, এজেন্সিকে কাজে লাগিয়ে জিততে চাইছে বিজেপি। বাংলায় এসে মিথ্যা কথা বলে বেরাচ্ছে। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করুক বিজেপি।

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত বিজেপির দুটি বিজ্ঞাপনের ওপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। তৃণমূলকে নিশানা করে ওই বিজ্ঞাপন দুটি দেওয়া হয়েছিল। এদিন বারুইপুরে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে প্রচারে এসে বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও নিশানা করেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি জানান, ‘আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। কিন্তু এমন ভাঁওতাবাদ প্রধানমন্ত্রী আমি দেখিনি। প্রধানমন্ত্রী কাকদ্বীপে মিটিং করে বলেছেন, বাঁধের জন্য টাকা দিয়েছেন। সেই টাকা নাকি তৃণমূল খেয়ে ফেলেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, কেন্দ্র বাঁধের জন্য একটা টাকাও দেয়নি।‘ একই সঙ্গে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল নেত্রী। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি জানান, ‘উনি নাকি বলেছেন, সাইক্লোন আটকেছেন। রাজপ্রাসাদে বসে কাকদ্বীপে সাইক্লোন আটকেছেন। আমরা সারারাত রাস্তায় থেকে দুর্যোগের মোকাবিলা করলাম। আর উনি বলছেন, সাইক্লোন আটকেছেন।‘

লোকসভা ভোট শেষ হলে কন্যাকুমারীকায় ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই ধ্যানে বসা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেত্রী। এই প্রসঙ্গে বারুইপুরের সভা থেকে মোদিকে কটাক্ষ করে মমতা জানান, ‘ধ্যান করলেই ক্যামেরা ছুটবে। প্রতিবার দেখবেন, নির্বাচনের শেষ দফার ৪৮ ঘণ্টা আগে কোথাও না কোথাও ঢুকে বসে আছে। আর লোককে দেখায় ধ্যান করছি। উনি নাকি দেবতার থেকেও বড় দেবতা। তাই যদি হয়, তাহলে ওঁর ধ্যানের কী প্রয়োজন। লোকে ওকে ধ্যান করবে।‘ আগামীদিনে বিজেপি ক্ষমতায় এলে যে কতটা ভয়ানক হতে উঠতে পারে, সেকথাও এদিন সভা থেকে স্মরণ করিয়ে দেন তৃণমূল নেত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, ‘বিজেপি দেশ বিক্রি করে দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে মানবিকতা থাকবে না, সংস্কৃতি থাকবে না, দেশ থাকবে না।‘ পাশাপাশি বিজেপি বিরোধী ভোট যাতে ভাগাবাগি না হয়ে যায়, সেবিষয়েও সতর্ক করে দেন তৃণমূল নেত্রী। তিনি জানান, ‘দমদমে সিপিএমের সঙ্গে বিজেপির বোঝাপড়া হয়েছে শুনতে পাচ্ছি। ৩৪ বছরের ক্ষমতায় থাকা সিপিএমকে যদি বিদায় দিতে পারি, তাহলে বিজেপিকেও ক্ষমতাচ্যুত করতে পারব। তাই ভোট ভাগাভাগি হতে দেবেন না। আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় নিক।‘

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার