Loading live market data...
Loading active stocks...
Connecting...

সিঙ্গুরে দাঁড়িয়েই ঘাটাল মাস্টারপ্ল্যানের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, সাথে দেব

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছু দিন আগেই সিঙ্গুর ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই ঐতিহাসিক সিঙ্গুরেই জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে জমি আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুর থেকে তিনি কী বার্তা দেন, তা জানতে রাজনৈতিক মহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে। জানা গিয়েছে, এই সভা থেকেই মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানের আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন।

সূত্রের খবর, মমতার সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়াও এই কর্মসূচিতে যুক্ত থাকবেন। যদিও তিনি ভার্চুয়ালি ঘাটাল থেকেই অনুষ্ঠানে অংশ নেবেন, সঙ্গে থাকবেন বিভিন্ন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা। সোমবার দুপুর ১ টা নাগাদ সিঙ্গুরের ইন্দ্রখালি মাঠে এই জনসভা হওয়ার কথা।

আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের ফলাফলই মানদণ্ড, কেন্দ্রীয় নেতৃত্বের নয়া সিদ্ধান্তে চাপে বঙ্গ–বিজেপি

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়ন চলছে। গত শতাব্দীর আশির দশক থেকে এই প্রকল্পের কথা শোনা গেলেও এতদিন তা বাস্তবায়িত হয়নি ফলে প্রতিবছর বর্ষা এলেই বন্যার আগুনকে দিন কাটাতে হয়েছে ঘাটাল ও আশেপাশে বিস্তীর্ণ এলাকার মানুষকে। রাজ্য সরকার বদল হলেও প্রকল্প শুরু না হওয়ায় বিরোধীদের আক্রমণ বেড়েছে। খুব জমেছে সাধারণ মানুষের মধ্যেও।

২০২৪ সালের লোকসভা ভোটের আগে ১২ ফেব্রুয়ারি আরামবাগে একটি প্রশাসনিক বৈঠক থেকে দেবকে সঙ্গে নিয়ে এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তখন জানানো হয়েছিল প্রথম পর্যায়ে ৫০০ কোটি টাকা এবং পরবর্তীতে আরও প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয় করবে রাজ্য সরকার। বর্তমানে ঘাটাল ও পাশকুড়া অঞ্চলের একাধিক নদীতে খননকাজ চলছে, পাশাপাশি সেতু ও জলনিয়ন্ত্রণ গেট তৈরির পরিকল্পনাও রয়েছে।

এদিন সিঙ্গুর থেকে কৃষকদের আধুনিক কৃষি যন্ত্র ও পাট্টা প্রদান কর্মসূচি হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, প্রায় ৬১৬ টি প্রকল্পের করতে পারেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সভা শেষে তাঁর দিল্লি যাত্রার সম্ভাবনা জোরদার হয়েছে। এসআইআর থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সি ভূমিকা সাম্প্রতিক নানা ইস্যু জাতীয় স্তরে তুলে ধরতেই কি এই দিল্লি সফর? তা নিয়েই চলছে জোর জল্পনা।

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রীর মধ্যাহ্নভোজনে এলাহি আয়োজন,কী কী ছিল পাতে…

ঠান্ডা ঘরে বসা পছন্দ নয়, মানুষের দুয়ারে গিয়ে সমস্যার কথা শুনছেন জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর

‘আমার বিরুদ্ধে সন্তানদের মগজধোলাই করা হচ্ছে’, মাতৃদিবসে আবেগপ্রবণ সেলিনা

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার

একের পর এক ম্যাচে খারাপ ফর্ম, কোটি টাকার দুই তারকাকে নিয়ে প্রশ্নের মুখে RCB

ঝাল মুড়ি বিতরণ করে পুরুলিয়া শহরে বিজয় উৎসব পালন করল বিজেপি

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

অনিশ্চয়তায় আপাতত কলকাতা জুড়ে বন্ধ হয়ে গেল করোনাকালে চালু হওয়া ৫০টি ‘মা ক্যান্টিন’

বন দফতর গড়ে তুলল বিশেষ দল, নদীপথে থাকছে অত্যাধুনিক র‌্যাফটিং বোট

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন সূর্যকুমার যাদব, জানালেন নামও

৬৬টি বাইবেলের বইয়ের নাম বলে India Book of Records-এ শিলিগুড়ির অনিন্দিতা