অনন্তনাগে ২ বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : জঙ্গি দমন অভিযানে কাশ্মীরের অনন্তনাগে দুই বাঙালি জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শোকবার্তা।

তিনি লিখেছেন, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় চরম প্রতিকূল আবহাওয়া ও তুষারধসে আমাদের বাংলার দুই সাহসী প্যারা-কমান্ডোর শহিদ হওয়ার ঘটনায় আমি শোকাহত। বীরভূমের ল্যান্স নায়েক সুজয় ঘোষ এবং মুর্শিদাবাদের ল্যান্স হাবিলদার পলাশ ঘোষকে দেশরক্ষায় তাঁদের অসীম বীরত্ব, নিষ্ঠা এবং আত্মত্যাগের জন্য আমার স্যালুট জানাই। তাঁদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এই শোকের সময়ে আমাদের সরকার দুই পরিবারকেই সম্ভাব্য সকল সহায়তা করবে।

 

শত্রুকে নিকেষ করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন বীরভূমের সুজয় ঘোষ ও মুর্শিদাবাদের পলাশ ঘোষ। শনিবার নিজের বাড়িতেই ফিরছেন কফিনবন্দী হয়ে। ঘরের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ ২ জেলা। শুক্রবার সেনার পক্ষ থেকে সুজয় ঘোষের পরিবারকে জানানো হয়, গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে ভর্তি করার পর তাঁর মৃত্যু হয়েছে বলে বাড়িতে খবর আসে। সুজয় ঘোষ বীরভূমের রাজনগরের ভবানীপুর অঞ্চলের কুন্ডিরা গ্রামের বাসিন্দা। পলাশ ঘোষ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর পঞ্চায়েতের বলরামপাড়ার বাসিন্দা। ভারতীয় সেনার এলিট প্যারা ইউনিটের সেনা হিসেবে কাজ করছিলেন তাঁরা। গত মঙ্গলবার কোকেরাং-এ এক জঙ্গিদমন অভিযানে ছিলেন তাঁরা। কিন্তু সেদিন আচমকাই এক তুষারধসে নিখোঁজ হয়ে যান তাঁরা। কোনও খোঁজ মিলছিল না। বৃহস্পতিবার ও শুক্রবার দুজনের দেহ উদ্ধার করে সেনা। এবার তাঁরা ফিরছেন বাড়িতে।

 

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২