‘তোমাকে কি রাজ্যপাল ফোন করছেন?’ এসপিকে প্রশ্ন মমতার

পূর্ব মেদিনীপুর জেলা একসময় অধিকারীদের গড় হিসাবেই পরিচিত ছিল। একুশের ভোটে বিজেপির হার ও দলবদলের জেরে নিজ জেলাতেই এখন চূড়ান্ত কোনঠাসা দশায় রয়েছে অধিকারীরা। সেই জেলারই পুলিশ সুপারকে এদিন প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম থেকেই সভার সুর উচ্চগ্রামে বেঁধে রেখেছিলেন তিনি। নিজে থেকেই সরব হচ্ছিলেন প্রশাসনিক আধিকারিকদের কাজকর্ম নিয়ে। শেষের দিকে সেই অভিযোগেই তিনি বিঁধলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারকেও। অনেকেই সেই ঘটনাকে প্রকাশ্যে ভর্ত্‍‍সনা বলে চিহ্নিত করছেন, আবার অনেকে এটাও বলেছেন নির্দিষ্ট কিছু ঘটনা ও খবরের ভিত্তিতেই মুখ্যমন্ত্রী এদিন পুলিশ সুপারকে কিছু উপদেশ দিয়েছেন মাত্র। তিনি যাতে নিজের জেলায় ঠিক ভাবে কাজ করেন ও করতে পারেন সেই জন্য তার পাশে থাকারও আশ্বাস দিয়েছেন। নজরে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে। ভুললে চলবে না এই পূর্ব মেদিনীপুর জেলা একসময় অধিকারীদের গড় হিসাবেই পরিচিত ছিল। একুশের ভোটে বিজেপির হার ও দলবদলের জেরে নিজ জেলাতেই এখন চূড়ান্ত কোনঠাসা দশায় রয়েছে অধিকারীরা।

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এদিন বসেছিল রাজ্যের উচ্চপ্রশাসনিক বৈঠক। সেই বৈঠকের মধ্যমণি ছিলেন অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসকেরা, পুলিশ সুপাররা, আইসি, ওসিরা। ছিলেন রাজ্যের মন্ত্রী থেকে সচিবেরাও। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুঁড়ে দিলেন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার অমরনাথ কে-র দিকে। বললেন, ‘কোথায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার? লুকিয়ে আছে?’ মুখ্যমন্ত্রীর সেই প্রশ্ন ছুঁড়ে আসন থেকে উঠে দাঁড়াতেই মুখ্যমন্ত্রী একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিলেন তাঁর দিকে। বললেন, ‘তোমার জেলা সম্পর্কে বেশ কিছু অভিযোগ পাচ্ছি। কাউকে কাউকে সাজিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। হিংসা ছড়ানোর চেষ্টা চলছে, অভিযোগ আসছে। অনেক দিন ধরে দেখছি। অনেক দিন বলেছি, কিছু করা হয়নি। তুমি কি ওখানে কাজ করতে ভয় পাচ্ছো? তোমাকে কি রাজ্যপাল ফোন করছেন? এটা কোরোনা, ওটা কোরোনা, এসব নির্দেশ দিচ্ছেন রাজ্যপাল? তোমাকে ফোন করলেও তুমি বলবে না জানি। তবে ভয় পেও না। তোমাকে অনেক আশা নিয়ে ওখানে পাঠিয়েছিলাম। কিন্তু আমি হলদিয়া নিয়েও কমপ্লেন পেলাম। দুইজন গ্রেফতার হল। কিন্তু তোমরা থাকতে আমাকে কেন মাথা ঘামাতে হবে? কারও কথা না শুনে কাজ করতে হবে। ভয় পাওয়ার দরকার নেই। মনে রাখতে হবে জেলার পুলিশ সুপার রাজ্য সরকারের অফিসার। আর যদি তোমার ওখানে কাজ করতে ভয় লাগে পলিটিক্যালি প্রেশারের কারনে তাহলে আমাকে সেটা জানিও।’  

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

নন্দীগ্রামের ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন মমতার প্রার্থী? নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জোর জল্পনা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কী অপরাধ তাঁর?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস