কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে গ্রেফতার করল ইডি

Share:

May 14, 2026 8:29 am
উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ

বিধানসভা নির্বাচনের কারণে এবার এগিয়ে গিয়েছিল উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমেস্টারের পরীক্ষা। বৃহস্পতিবার হতে চলেছে ফল প্রকাশ। এ বছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। https://result.wb.gov.in সাইটে দেখা যাবে ফল। ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছে। 

May 14, 2026 9:19 am
উত্তরপ্রদেশে প্রাকৃতিক দুর্যোগে মৃত ৫৪
May 14, 2026 9:32 am
আজ বিধানসভায় শপথ নেবেন ১৫০ বিধায়ক

বুধবারের পরে বৃহস্পতিবারও বিধানসভায় শপথ অনুষ্ঠান রয়েছে। প্রায় ১৫০ জন এদিন শপথ নেবেন। বৃহস্পতিবার মোট ১১টি জেলার বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়।

May 14, 2026 9:34 am
ফিরল ‘নির্ভয়া’র স্মৃতি

রাজধানীর বুকে ফের নির্ভয়া স্মৃতি। চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২। 

May 14, 2026 9:45 am
দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ

বিষ্ণুপুরের জয়ী তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশের তল্লাশি অভিযান। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হচ্ছে। দিলীপ মণ্ডলের হুমকি ভিডিও ঘিরে বিতর্কের সূচনা। FIR দায়ের হওয়ার পরে তল্লাশি অভিযান পুলিশের। 

May 14, 2026 10:15 am
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২
May 14, 2026 10:30 am
কলকাতা হাইকোর্টে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা হাইকোর্টে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর পোশাকে হাজির হয়েছেন তিনি। ভোটপরবর্তী মামলায় শুনানি রয়েছে আজ, বৃহস্পতিবার। সেই মামলাতেই তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন মমতা।

May 14, 2026 10:44 am
মার্কশিটে থাকবে বিষয় ভিত্তিক নম্বর

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। এবারের মার্কশিটে থাকবে প্রতি বিষয়ভিত্তিক নম্বর, পার্সেন্টাইল এবং পরীক্ষার্থীর ছবি। অনলাইনে মার্কশিট ডাউনলোড করা যাবে। চতুর্থ সেমেস্টারের পরীক্ষার্থীরা আরও ভাল করতে চাইলে নতুন করে পরীক্ষায় বসতে পারবে তারা। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করা হবে।

May 14, 2026 10:51 am
পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের

এবার মোট পাশ করেছেন ৫,৭১,৩৫৫ জন। পাশের হার ৯১.২৩ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর ৯৪.১৯ শতাংশ। উচ্চ মাধ্যমিকে মেয়েদের পাশের হার ৯২.৪৮ শতাংশ।

May 14, 2026 10:55 am
ইডি দফতরে শান্তনু সিনহা বিশ্বাস

ইডি দফতরে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। ২ জন আইনজীবীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে গিয়েছেন তিনি। একাধিকবার ইডি তলব করলেও হাজিরা দেননি তিনি। আজ বৃহস্পতিবার ইডি দফতরে গিয়েছেন।

May 14, 2026 10:56 am
৪৯৬ পেয়ে প্রথম নরেন্দ্রপুরের আদৃত পাল

প্রথম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আদৃত পাল। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। 

May 14, 2026 10:57 am
৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে ২ জন

দ্বিতীয়স্থান অর্জন করেছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জিষ্ণু কুন্ডু। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের  ঋতব্রত নাথও দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। 

May 14, 2026 11:16 am
৪৯৪ নম্বর পেয়ে তৃতীয়স্থানে রয়েছেন ৫ জন
May 14, 2026 11:37 am
স্পিকার হচ্ছেন রথীন্দ্রনাথ বসু

পশ্চিমবঙ্গ বিধানসভার পরবর্তী স্পিকার হচ্ছেন রথীন্দ্রনাথ বসু, আজ, বৃহস্পতিবার বিধায়ক পদে শপথ নেবেন তিনি

May 14, 2026 11:58 am
উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

উচ্চমাধ্যমিকে পাশ করা সকল পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের এক্সপোস্টে তিনি লিখেছেন,  উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস আজ সাফল্যের রূপ নিয়েছে।

May 14, 2026 12:58 pm
জামুড়িয়াতে ইসিএলের কয়লা খনিতে ধস

জামুড়িয়াতে ইসিএলের কুনুস্তরিয়া এরিয়ার পরাসিয়া কোলিয়ারিতে ভয়াবহ ধস। কয়লা কাটার সময়ে খনির ছাদ ধসে পড়ে। তাতে আটকে পড়েছে বহু কর্মী।

May 14, 2026 2:30 pm
মাওবাদী অর্ণব দামের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট
May 14, 2026 4:38 pm
দিল্লিতে সরকারি দফতরগুলোতে সপ্তাহে দু’দিন ওয়ার্ক ফ্রম হোম
May 14, 2026 4:41 pm
আদালতের নির্দেশে ভাঙা হল গড়িয়ায় মিতালি সঙ্ঘ মাঠের ক্লক টাওয়ার
May 14, 2026 4:49 pm
ফোনে কথা শুভেন্দুর

উচ্চমাধ্যমিকে প্রথম আদৃত পালের সঙ্গে ভিডিও কলে কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি মেয়েদের মধ্যে রাজ্যে প্রথম মেঘা মজুমদারের সঙ্গেও কথা বলেছেন তিনি। দু’জনকেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কথা বলেছেন কৃতিদের বাবা-মায়ের সঙ্গেও। 

May 14, 2026 5:02 pm
বৈঠকে স্বাস্থ্যসচিব

শহর ও তার সংলগ্ন সকল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সুপারদের নিয়ে বৈঠকে বসেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। এই মেডিক্যাল কলেজগুলোতে কীভাবে কাজ করা হবে, তাই নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী বুধবার সমস্ত দফতরের সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন। তারপর উদ্যোগ নিতে বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন স্বাস্থ্যসচিব।

May 14, 2026 6:28 pm
রাজ্যের সমস্ত সরকারি স্কুলের ম্যানেজিং কমিটি ভেঙে দিল শিক্ষা দফতর
May 14, 2026 8:47 pm
দিল্লি আবগারি দুর্নীতি মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা
May 14, 2026 8:48 pm
অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা শুরুর নির্দেশ
May 14, 2026 9:59 pm
প্রথম প্রশাসনিক বৈঠক করতে ডায়মন্ড হারবারে যাচ্ছেন শুভেন্দু অধিকারী 

প্রথম প্রশাসনিক বৈঠক করতে ডায়মন্ড হারবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

May 14, 2026 10:05 pm
আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার জেমি ওভার্টন

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার জেমি ওভার্টন।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড