প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করলেন মা

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের আবহেই  ভয়ঙ্কর ঘটনা। যে মায়ের কোলে সন্তানের নিরাপদ থাকার কথা, সেই মায়ের বিরুদ্ধেই উঠল দু’বছরের শিশুপুত্রকে খুনের অভিযোগ। শুধু তাই নয়, শিশুটিকে হত্যার পর তার দেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনাও করেছিলেন বলে  জানা গিয়েছে। গোটা ঘটনার সাক্ষী ছিল মায়ের  প্রথম পক্ষের ১২ বছরের ছেলে। মায়ের দেওয়া মুখ বন্ধ রাখার নির্দেশ উপেক্ষা করে শেষ পর্যন্ত সেই কিশোরই পরিবারের সামনে ফাঁস করে দেয় ভয়াবহ সত্য। ঘটনায়  গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মাকে।

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের উত্তর দুর্গাপুর গ্রামের এই ঘটনায় শিউরে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম কেতকী হালদার। অভিযোগ, সোমবার (৯ নভেম্বর) রাতে নিজের দ্বিতীয় পক্ষের দু’বছরের সন্তান রক্তিম হালদারকে গলা টিপে খুন করেন তিনি। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল কেতকীর আগের পক্ষের ১২ বছরের ছেলে। ছোট ভাইকে মায়ের হাতে এভাবে প্রাণ হারাতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে ওই কিশোর। অভিযোগ, শিশুটিকে খুন করার পর তার দেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন কেতকী। এমনকী, গোটা ঘটনা কাউকে না জানানোর জন্য নিজের বড় ছেলেকে ভয়ও দেখিয়েছিলেন। কিন্তু মায়ের সেই নির্দেশ মানেনি কিশোর। সৎভাই হলেও দাদা হিসেবে এই ঘটনা একেবারেই মেনে নিতে পারেনি সে। সাহস করে পরিবারের অন্য সদস্যদের কাছে সমস্ত ঘটনা খুলে বলে বালক। এরপরই পরিবারের সদস্যরা শিশুটির মৃত্যুর বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। উদ্ধার হয় রক্তিমের দেহ।

আরও পড়ুন: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

জানা গিয়েছে, কেতকী ও রমেশ হালদার দু’জনেই আগে বিয়ে হয়েছিল। প্রথম পক্ষের সংসারে বনিবনা না হওয়ায় কেতকী নিজের ১২ বছরের ছেলেকে নিয়ে রমেশের সঙ্গে থাকতে শুরু করেন। রমেশও প্রথম স্ত্রীকে ছেড়ে কেতকী ও তাঁর সন্তানকে নিয়ে নতুন সংসার পাতেন। কেতকী ও রমেশ সন্তান রক্তিম। বাবা রমেশ হালদারের অভিযোগের ভিত্তিতে কেতকীকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ। মঙ্গলবার তাঁকে ডায়মন্ড হারবারের এসিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।তবে কী কারণে এমন নৃশংস ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কেতকীর সঙ্গে তাঁর প্রথম পক্ষের স্বামীর ফের যোগাযোগ তৈরি হয়েছিল। মোবাইল ফোনেও দু’জনের কথাবার্তা চলছিল বলে জানা গিয়েছে। তাহলে কি প্রথম পক্ষের সংসারে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি? সেই পথের বাধা সরাতেই কি নিজের ছোট সন্তানকে খুনের অভিযোগ? উঠছে একাধিক প্রশ্ন। 

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করলেন মা

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য