মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  নিজের দেশে ফিরতে চেয়ে পাসপোর্টের জন্য নতুন করে আবেদন করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে  নতুন করে পাসপোর্ট পাওয়ার আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তাঁর বক্তব্য, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু করার ক্ষেত্রে আইনগত বাধা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার তাঁর পাসপোর্ট বাতিল করেছে বলেও জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিক সম্মেলনে শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। সংবাদ সম্মেলনে মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ নম্বর আর্টিকেলের উল্লেখ করেন। তিনি জানান, এই বিধান অনুযায়ী, কোনও ব্যক্তি পাসপোর্টের আবেদন করার আগের পাঁচ বছরের মধ্যে দণ্ডিত হয়ে থাকলে এবং তাঁর সাজা কমপক্ষে দুই বছর হলে, তাঁকে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে আইনগত বাধা রয়েছে। চিফ প্রসিকিউটরের ব্যাখ্যা অনুযায়ী, শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় এই বিধানের আওতায় পড়েন। ফলে তাঁর নতুন পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই বলে মনে করে প্রসিকিউশন। 

উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। মামলাটিতে শুধু আন্দোলনকারীদের মৃত্যুর ঘটনাই নয়, সেই মৃত্যুর পিছনে রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ, প্রশাসনিক ভূমিকা এবং অপরাধ ঠেকাতে ব্যর্থতার বিষয়টিও গুরুত্ব পায়।

আরও পড়ুন: অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন,  তাঁর বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, আন্দোলন দমনের নামে সংঘটিত হত্যাকাণ্ডের প্রত্যক্ষ নির্দেশ তিনি দেননি। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের নিয়ন্ত্রণহীন আচরণের দায় তাঁর উপর চাপানো হচ্ছে। তিনি বাংলাদেশের বর্তমান ট্রাইব্যুনালের নিরপেক্ষতা ও বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। হাসিনার বক্তব্য, তাঁকে আত্মপক্ষ সমর্থনের যথাযথ সুযোগ দেওয়া হয়নি। 

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করলেন মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের