অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে অপেক্ষার অবসান। ২০২৭ সালের ICSE (দশম) এবং ISC (দ্বাদশ) পরীক্ষার সূচি প্রকাশ করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস (CISCE)। মঙ্গলবার, ১০ নভেম্বর বোর্ডের সরকারি ওয়েবসাইটে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ICSE পরীক্ষা। অন্য দিকে, ISC পরীক্ষা শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। ফলে পরীক্ষার দিনক্ষণ সামনে আসতেই শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে নেওয়ার সুযোগ পেলেন পড়ুয়ারা। NDTV

কত জন পরীক্ষার্থী বসবেন?

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ICSE ও ISC পরীক্ষায় মোট ৩ লক্ষ ৭৯ হাজার ৯৮০ জন পরীক্ষার্থী অংশ নেবেন। দশম শ্রেণির পরীক্ষায় বসবেন প্রায় ২ লক্ষ ৭০ হাজার পড়ুয়া। তাঁদের পরীক্ষা হবে ৩,১০৬টি স্কুলের মাধ্যমে। অন্য দিকে, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশ নেবেন ১ লক্ষ ১০ হাজারেরও বেশি পরীক্ষার্থী।

আরও পড়ুনঃ ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

কীভাবে ডাউনলোড করবেন পরীক্ষার সূচি?

•প্রথমে CISCE-র সরকারি ওয়েবসাইট cisce.org খুলুন।

•ওয়েবসাইটের ‘Examination’ বিভাগে যান।

• ICSE 2027 অথবা ISC 2027 পরীক্ষার সূচির লিঙ্কে ক্লিক করুন।

•নিজের শ্রেণি অনুযায়ী পিডিএফটি খুলুন।

•পরীক্ষার দিন, তারিখ ও সময় দেখে সূচিটি ডাউনলোড করে রাখুন।

পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

পরীক্ষার সূচি হাতে পাওয়ার পর বিষয়ভিত্তিক পরীক্ষার তারিখ এবং মাঝের প্রস্তুতির দিনগুলি দেখে পড়ার পরিকল্পনা তৈরি করা জরুরি। বিশেষ করে পরপর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি  আগেভাগেই চোখ বুলিয়ে নেওয়া উচিত। 

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর…