চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগান কাণ্ডে বিপর্যয়ের জেরে রাজ্যে এসেও দুর্গাপুজোর মণ্ডপে যেতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি বছরে দুর্গাপুজোর সপ্তমীর দিন চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার জেরে সপ্তমীর রাতে শহরে এসেও পরের দিন অর্থাৎ দ্বিতীয় সপ্তমীতে দুর্গাপুজোর মণ্ডপ ও বেলুড় মঠে যাননি শাহ। নিজের পূর্ব নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

কলকাতার দুর্গাপুজো উপভোগ না করা হলেও এবার জগদ্ধাত্রী পুজোতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমনটাই সূত্রের খবর। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ নভেম্বর রাজ্যে আসবেন শাহ। সেদিনই দিল্লি থেকে কলকাতা এসে সোজা হুগলির চন্দননগরে চলে যাবেন তিনি। জগদ্ধাত্রী পুজোর তিথি অনুযায়ী আগামী ১৭ নভেম্বর অষ্টমী পড়েছে। সেদিনেই চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোতে যাওয়ার কথা রয়েছে শাহের। তবে কোন পুজো মণ্ডপে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই বিষয়ে নিশ্চিত করে কিছুই জানানো হয়নি রাজ্য বিজেপির তরফে। সূত্রের খবর, এবারের রাজ্য সফরে এসে বেলুড় মঠেও যেতে পারেন শাহ। সঙ্গে পুরভোট নিয়ে রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। আগামী ১৭ নভেম্বর রাজ্যে অমিত শাহের সফর নিয়ে বিজেপির অন্দরে প্রস্তুতি শুরু হয়েছে।

আরও পডুন: অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

পালাবদলের রাজ্যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোকে স্টেট ফেস্টিভ্যাল হিসেবে ঘোষণা করা হয়েছে। বিজেপি সরকার পাঁচ কোটি টাকা আর্থিক সাহায্য করছে জগদ্ধাত্রী পুজোকে আরও বৃহৎ আকারে করার জন্য। এবার সেই জগদ্ধাত্রী পুজো দেখতেই রাজ্যে আসছেন শাহ। এমনটাই বিজেপি সূত্রে খবর। 

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করলেন মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের