মমতার কথা-সুরে টালা প্রত্যয়ের ‘থিম সং’ গাইলেন ইন্দ্রনীল

Share:

নিজস্ব প্রতিনিধি : কয়েকদিন পরেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হবে দেবীপক্ষের। পুজোর আনন্দে মেতে উঠবে বাঙালিরা। শুধু রাজ্যেই নয়, রাজ্যের গন্ডি ছাড়িয়ে দেশে-বিদেশেও পুজো হয়। প্রতিবারই পুজোর জন্য় নিত্য নতুন চমক থাকে।এবার শতবর্ষে পদার্পণ করেছে টালা প্রত্যয়। তাই এই বিশেষ বছরে টালাপ্রত্যয়ের থিম সং লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটির কথা ও সুর মুখ্যমন্ত্রী। গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।

কবিতা ও গান এর আগেও বেশ কয়েকবার লিখেছেন মুখ্যমন্ত্রী। এবারও পুজোর গান লিখেছেন তিনি। এবারের টালা প্রত্যয়ের থিম ‘বিজ অঙ্গন’ অর্থাৎ আঙিনায় বীজ। বুধবার দক্ষিণ কলকাতার কোয়েস্ট মলে এক জমকালো অনুষ্ঠানে এই থিম সং-র মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন ইন্দ্রনীল সেন, অনির্বাণ চক্রবর্তী-সহ আরও অনেকে।

পুজো আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, টালা প্রত্যয়ের শতবর্ষ উদযাপন করা হচ্ছে, তখন ‘বিজ অঙ্গন’ বাংলার ঐতিহ্য দুর্গাপূজার চিরন্তন চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে। এই সময় মুখ্যমন্ত্রী পুজোর শতবর্ষের জন্য এই বিশেষ গানটি লিখেছেন। এই গান ইন্দ্রনীল সেন সুন্দরভাবে পরিবেশন করেছেন। আরও বলা হয়, জীবনের বীজ প্রকৃতি ও মাতৃদেবীকে ধারন করে। সেই ভাবনাই প্রতিমা থেকে মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। আগেও এই পুজো একাধিক পুরস্কার অর্জন করেছে। এবারও তেমন ঘটনা ঘটবে বলে মনে করছে আয়োজকরা।

প্রতিমা থেকে মণ্ডপ সজ্জায় বীজের ব্যবহারকে ফুটিয়ে তোলা হবে। প্রতি বছরই একাধিক বড় পূজা কমিটির জন্য মুখ্যমন্ত্রী গান লিখে থাকেন। সেই তালিকায় রয়েছে  সুরুচি সংঘও। এবার টালা প্রত্যয়ের জন্য থিম সং লিখেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা