এই মুহূর্তে

‘দিশাহীন-মহিলা বিরোধী’, নির্মলার বাজেটকে তুলোধনা মমতার

নিজস্ব প্রতিনিধি: এই বাজেট দিশাহীন বাজেট। মহিলা বিরোধী বাজেট। কৃষক বিরোধী বাজেট। মিথ্যার আবর্জনার বাজেট। রবিবার কেন্দ্র সরকারের পেশ করা বাজেট নিয়ে কলকাতা বিমানবন্দরে প্রতিক্রিয়া বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)।রবিবার দুপুরে দিল্লি রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন ,এই বাজেট বাংলাকে বঞ্চনা করেছে।পশ্চিমবঙ্গ থেকে ভোট পাবে না বলেই বাজেটে বঞ্চনা।প্রকল্পের নামে মিথ্যে ঘোষণা করা হয়েছে এই বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট নিয়ে দমদম বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া

এই বাজেট হাম্পি ডাম্পি বাজেট।কেন্দ্রের বাজেটকে মিথ্যার জঞ্জাল বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য এই বাজেটে কিছু নেই। সামাজিক সুরক্ষার বিষয় নেই ও।রা বাংলায় হারবে। রাজনৈতিকভাবে কিছু করতে পারবে না। ভোট পাবে না বলে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করেছে। মুখ্যমন্ত্রী আরও বলেন ,গোটা দেশে এখন একটাই জিএসটি পরিকাঠামো। বাংলা থেকে সব টাকা তুলে নিয়ে যাচ্ছে। একটা টাকা রাজ্যকে দিচ্ছে না ।যে টাকার কথা বলা হচ্ছে, সেগুলো সব আমাদেরই টাকা। রবিবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ডানকুনি(Dankuni) এবং গুজরাতের সুরাতের মধ্যে একটি নতুন পণ্য করিডর গঠন করা হবে বলে ঘোষণা করেন।

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেন, ২০০৯ সালে তিনি নিজে কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকার সময় এই পণ্য করিডর তৈরি করার কথা ঘোষণা করেছিলেন। তারপর ওই কাজ থমকে যায়। তিনি রেলমন্ত্রী থাকাকালীন ছটি পণ্য করিডর তৈরি করার কথা ঘোষণা করেছিলেন বলেও এদিন উল্লেখ করেন। প্রসঙ্গত, সেই বাজেটে ডানকুনি রঘুনাথপুর, রঘুনাথপুর তাজপুর, ডানকুনি ঝাড়গ্রাম, ডানকুনি কোচবিহার, পুরুলিয়া গুরুডি থেকে জোকা এবং খড়গপুর মোড়গ্রাম করিডর গড়ে তোলার কথা ঘোষণা হয়েছিল। রবিবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে কেন্দ্রীয় বাজেটের সমালোচনা সড়ক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন এই বাজেট ‘বিমাতৃসুলভ’।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৩ হাজার গরিব মহিলার মাথার উপর পাকা ছাদের বন্দোবস্ত করছে নবান্ন

ভয়ঙ্কর কাণ্ড! রিল বানাতে বানাতে শিব ঠাকুরের মাথায় উঠে পড়লেন যুবতী, তারপর..

অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কীসে পড়ল সম্মতি?‌

‘‌বনধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী’‌, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর

বেলডাঙায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

পুণেতে খুন পরিযায়ী শ্রমিক, পরিবারের সঙ্গে সাক্ষাতে পুরুলিয়ায় অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ