মুখ্যমন্ত্রীর হাতে পুনরুদ্বোধন হল জলপাইগুড়ির ‘দেবী চৌধুরানী’ মন্দির, খুশি শ্রাবন্তী-প্রসেনজিৎ

তার আগেই সোমবার জলপাইগুড়ির এবিপিসি ময়দান থেকে ঐতিহাসিক দেবী চৌধুরাণী মন্দিরের সৌন্দর্যায়নের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন ইতিহাস গড়তে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টো পাধ্যায়ের ‘দেবী চৌধুরাণী’। এ বারের পুজোতে মুক্তি পেতে চলেছে এই উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দেবী চৌধুরানী’। ছবিন নাম ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং ভবানী পাঠকের ভূমিকায় থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সুতরাং এবার একাধিক বাংলা ছবি মুক্তি পেতে চলেছে পুজোয়। তার আগেই সোমবার জলপাইগুড়ির এবিপিসি ময়দান থেকে ঐতিহাসিক দেবী চৌধুরাণী মন্দিরের সৌন্দর্যায়নের ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সালে জলপাইগুড়ির রাজগঞ্জ ভোলাকোপায় অবস্থিত এই মন্দিরটি আগুনে পুড়ে গিয়েছিল।

এরপর ২০২২ সালের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন করে মন্দির সংস্কারের কাজ শুরু হয়। দেবী দুর্গার পাশে বসানো হয় দেবী চৌধুরাণী এবং ভবানী পাঠকের মূর্তি। সেই সময়ে মন্দিরটি উদ্বোধনও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মন্দির সংস্কারের কাজ তখনও শেষ হয়নি। এরপরেও মন্দিরের সৌন্দর্যায়নের কাজ চলছিল। অবশেষে এখন মন্দিরের কাজ শেষ হয়েছে। এবং সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আবারও উদ্বোধন হল মন্দিরের। এই কথা শোনা মাত্রই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তাঁর শুনেই গায়ে কাঁটা দিচ্ছে। এর থেকে ভাল খবর আর হাতে পারে না। ছবির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানিয়েছেন, শীঘ্রই মন্দিরে পুজো দিতে যাবেন।

পাশাপাশি উচ্ছ্বসিত ছবির পরিচালক শুভ্রজিৎ মিত্র বলেছেন, উত্তরবঙ্গে এ রকম একটি মন্দির আছে জানতেনই না। খুব ভাল লাগছে খবরটা শুনে। ছবির বিষয়টি বস্তু ইংরেজ আমল থেকে। ব্রিটিশশক্তির অত্যাচারের প্রতিবাদ জানাতে যখন সংঘবদ্ধ হচ্ছেন দেশের মানুষ, ঠিক তখনই ভবানী পাঠকের শিক্ষায় এবং নেতৃত্বে, ব্রিটিশদের বিরুদ্ধে হাতে অস্ত্র তোলেন ‘দেবী চৌধুরাণী’। নেপথ্যে নারীশক্তির জয়গান। দেবী চৌধুরাণী মন্দিরের পুনরুদ্বোধন নারীশক্তিকে আরও এগিয়ে নিয়ে গেল। এই মন্দিরে শীঘ্রই পুজো দিতে যাচ্ছেন ছবির কলাকুশলীরা। এখন ইতিহাস ছুঁয়ে দেখার সাধ্য হবে তাদের।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু