মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের সরানো হয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে তাঁরা মমতার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তাঁদের আজ, বুধবার সন্ধ্যায় সরিয়ে দেওয়া হয়। ডেরেকের অভিযোগ, সেই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বদলে নতুন তিনজন নতুন অপরিচিত নিরাপত্তাকর্মীকে মমতার বাড়িতে পাঠানো হয়েছে। তাঁরাই এবার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে প্রশাসন সূত্রে খবর। তবে ডেরেকের অভিযোগ, এদিন সন্ধ্যায় দীর্ঘক্ষণ কোনও নিরাপত্তারক্ষী ছিলেন না তৃণমূলনেত্রীর কালীঘাটের বাড়ির বাইরে। সেই খবর পেয়েই সেখানে পৌঁছন ডেরেক। নিজের গাড়ি দিয়েই তৃণমূলনেত্রীর বাড়ির বাইরেটা আটকে রাখেন। সেই সময়ে বাড়ির ভিতরেই ছিলেন মমতা। 

আরও পডুন: ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডেরেক বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে থেকে তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়া হয়েছে। ২০ বছর পুরনো নিরাপত্তারক্ষীকে সরিয়ে নতুন যাঁদের আনা হয়েছে, তাঁদের এই পরিবেশে মানিয়ে নিতে সময় লাগবে। সেক্ষেত্রে তৃণমূল নেত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। কিন্তু কেন এমন হল, সেই বিষয়ে কিছুই জানা যায়নি। পালাবদলের পর রাজ্যের একাধিক ভিভিআইপিদের নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। বিশেষ করে অতিরিক্ত নিরাপত্তা নিয়ে থাকা তৃণমূল নেতাদের নিরাপত্তা ছেঁটে ফেলা হয়েছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার সঙ্গে কোনও সমঝোতা হবে না। কারণ তিনি রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান নেত্রী। নবান্নের তরফে জানানো হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী যে জেড প্লাস (Z+) ক্যাটেগরির নিরাপত্তা পাওয়ার যোগ্য, তা অক্ষরে অক্ষরে বজায় রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশে পর্যাপ্ত পুলিশি প্রহরাও রয়েছে। যদিও কলকাতা পুলিশের তরফে দেওয়া নিরাপত্তারক্ষীদের ফিরিয়ে দিয়েছেন মমতা। তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে, তাদের দলের কর্মীরাই এবার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি পাহাড়া দেবেন।  

কেন হঠাৎ উধাও হয়েছিলেন দময়ন্তী? উদ্ধার হতেই ফাঁস হল আসল সত্য

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের ২১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী