ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমজুড়: হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের নিবরা এলাকার পরিস্থিতি এখন অগ্নিগর্ভ।১৬ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে প্রকাশ্য দিবালোকে আগুন লাগিয়ে দিল এলাকার সাধারণ মানুষ।এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, এই পার্টি অফিসের আড়ালে রমরমিয়ে চলছিল নানাবিধ বেআইনি ও অসামাজিক কাজকর্ম। দিনের পর দিন ধরে এই নিয়ে ক্ষোভ জমছিল সাধারণ মানুষের মনে। অভিযোগ, প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশের এই নিষ্ক্রিয়তা এবং উদাসীনতায় মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায় বুধবার সন্ধ্যায়। শেষ পর্যন্ত ক্ষিপ্ত জনতা আইন নিজেদের হাতে তুলে নিয়ে পার্টি অফিসটিকেই ভস্মীভূত করে দেয়।

বুধবারের এই ঘটনা প্রমাণ করে দিল, সাধারণ মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেলে আর কোনো রঙ বা ক্ষমতার দাপট কাজ করে না। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে পৌঁছয়। ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী পাঠানো হয়।হাওড়া পুড়িয়ে দেওয়া হল তৃণমূলের কার্যালয়(TMC Party Office)।বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে রাজ্যের বেশ কিছু তৃণমূল কার্যালয় দখল নিয়েছিল শাসক দল বিজেপি। তবে পরবর্তীতে শীর্ষ নেতৃত্বে ঘোষণার পরে সমস্ত দলীয় কার্যালয় আবারও তৃণমূলের হাতে ফিরিয়ে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে।

তারপরে এক মাস যাবত সেভাবে কোন রাজনৈতিক ঘটনা ঘটেনি । তবে বুধবার সন্ধ্যায় হাওড়ার ছ নম্বর জাতীয় সড়কে নিবরা মোড়ের কাছে তৃণমূলের এক কার্যালয় আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ স্থানীয় মানুষ আগুন ধরিয়ে দেয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার(Domjur P.S.) পুলিশ। একইসঙ্গে ছুটে আসে দমকলের দুটি গাড়ি। ৩০ মিনিটের চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসলেও দলীয় কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

সমস্যা কাটিয়ে নৈহাটির বড় মায়ের মন্দিরে আবার শুরু হল ভোগ বিতরণ

অবশেষে কাটল অচলাবস্থা, ঝালদা পুরসভার নয়া পুরপ্রধান হলেন বিজয় কান্দু

নেশার কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা শুভেন্দুর

সেপ্টেম্বরের টাকা ঢোকার আগে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা শুভেন্দুর

সাইকেল থেকে নেমে গৌরাঙ্গ সেতু থেকে ঝাঁপ যুবকের, স্পিডবোট নামিয়ে তল্লাশি পুলিশের

মর্মান্তিক! ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে বাঁকুড়ায় মৃত্যু দম্পতির

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাড়ির বউকে দেখলেন শ্বশুর বাড়ির সদস্যরা, তারপর…

‘কার্ল মার্ক্সের উক্তির উপর চুনকাম করতে পুরকর্মীদের সঙ্গে পুলিশ আসবে জানতাম না’: যাদবপুরের উপাচার্য

অপারেশন সিঁদুরে সামলেছেন দায়িত্ব, রাম মন্দিরের প্রথম CEO অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

মর্মান্তিক! ডোমজুড়ে রাস্তার জমা জমে পড়ে মৃত্যু যুবকের

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে