আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মঙ্গলে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, একাধিক প্রকল্পের উদ্বোধন-প্রশাসনিক সভা করবেন

নিজস্ব প্রতিনিধি: ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি উত্তরবঙ্গে পৌঁছবেন। এরপর ১০ সেপ্টেম্বর জলপাইগুড়িতে তাঁর প্রশাসনিক জনসভা-সহ একাধিক কর্মসূচি রয়েছে। অতি বর্ষার দরুন উত্তরের একাধিক জেলায় সমস্যা দেখা দিয়েছে। ভুটান পাহাড় থেকে জল নেমে এসে জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার লাগোয়া এলাকাগুলিকে ক্ষতিগ্রস্ত করেছে। চলতি সপ্তাহে ফের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে মুখ্যমন্ত্রী ওই পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে প্রশাসনিক মহল সূত্রে খবর। শিলিগুড়ি (Siliguri)সহ উত্তরবঙ্গে অন্য জেলার আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসতে পারেন তিনি।

পুজোর আগে মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফরকে ঘিরে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি। জলপাইগুড়ি আশে পাশের মানুষ জানতে পারবেন মুখ্যমন্ত্রীর মুখ থেকে অনেক কথা। পুজোর আগে উত্তরবঙ্গের মানুষকে একাধিক প্রকল্পের উপহার দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ক্ষতিগ্রস্ত জেলাগুলির যেসব এলাকা সেখানকার কাজ কত দ্রুত করা যায় সে ব্যাপারে প্রশাসনিক বৈঠক করে ব্যবস্থা গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বাংলা ভাষা ও বাঙালি ইস্যুতে এবং যেভাবে প্রতিনিয়ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মানুষ নিগৃহীত ও লাঞ্চিত হচ্ছেন সে বিষয় নিয়েও সরব হবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর এই ঝটিকা উত্তরবঙ্গ(North Bengal) সফরকে ঘিরে তাই জলপাইগুড়ির প্রশাসনিক সভা সহ সব বিষয়কে কেন্দ্র করে প্রশাসনিক ব্যস্ততা এখন তুঙ্গে। দুর্গাপূজোর আর বেশি দিন নেই বাকি। গোটা রাজ্য মেতে উঠবে দুর্গাপুজোর আনন্দে। এরপর একমাস ধরে চলবে একের পর এক পুজো। তাই পুজোর আগে উত্তরবঙ্গে প্রশাসনিক জনসভা করে প্রয়োজনীয় কাজগুলি দ্রুত শেষ করার নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি উৎসবের মৌসুমে উত্তরবঙ্গে আইন-শৃঙ্খলা যাতে সুষ্ঠ থাকে এই বিষয় প্রশাসনিক সভা থেকে প্রয়োজনীয় বার্তা দেবেন।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ