বাংলা ভাষা বাঁচাতে মণীষীদের ছবি হাতে ঝাড়গ্রামের রাজপথে হাঁটলেন মমতা  

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: মণীষীদের ছবি নিয়ে ঝাড়গ্রামের পথে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, কবি কাজী নজরুল ইসলাম, নেতাজী সুভাষ চন্দ্র বসু, লালন ফকিরদের স্থান। বিশ্বের সবচেয়ে মিষ্টি ভাষা বাংলা। সেই বাংলাভাষীদের উপর দেশ জুড়ে চলছে অত্যাচার। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য তো বলেই দিয়েছেন বাংলা বলে আদপে কোনও ভাষার অস্তিত্ব নেই। এই অসম্মান সহ্য করতে নারাজ তৃণমূল। তাই দিল্লিতেও যেমন সংসদ ভবনের বাইরে তৃণমূল নির্বাচিত বাঙালি সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছেন, তেমন বাংলায় থেকে পথে নেমেছেন তৃণমূল সুপ্রিমো। মিছিলে রয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস।

ঝাড়গ্রামের পথে হাঁটছেন মমতা। সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, কবি কাজী নজরুল ইসলামের ছবি নিয়ে হাঁটছেন তিনি। রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই আন্দোলন। তৃণমূলে ভাষা আন্দোলনে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন বাংলা ভাষার রক্ষায় তৃণমূলের পদযাত্রা।

বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে হেনস্তার অভিযোগ উঠছে বিজেপি শাসিত রাজ্যে। তাই বাঙালিদের ওপরে অত্যাচারের প্রতিবাদে পথে নেমে ভাষা আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা স্লোগান দিয়ে সারদা বিদ্যাপীঠ বাস স্টপ মোড় থেকে শুরু হয়ে জঙ্গলমহলের দিকে চলছে ভাষা আন্দোলনের মিছিল।

মুখ্যমন্ত্রী ঘাটাল থেকে ঝাড়গ্রাম এসেছেন। মিছিলের পর হবে সভা। এর আগে ভাষা আন্দোলন নিয়ে বোলপুরেও মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একলব্য মোড় থেকে পাঁচ মাথার মোড় পর্যন্ত মিছিল হবে। চারদিকে দোকান বাজার বন্ধ। সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য বলা ভাল মিছিলে পা মেলানোর জন্য ব্যাগ্র হয়ে পড়েছেন। রাস্তার দুধারে জড়ো হয়েছেন কাতারে কাতারে মানুষ। মিছিলের যাত্রা পথে এক শিশুর মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেন ‘বাংলার মেয়ে’। পরিযায়ী শ্রমিকদের ওপর নির্যাতন অত্যচার, ওড়িশা, মহারাষ্ট্র, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের ওপর নির্যাতনের জন্য চালানো হবে ভাষা আন্দোলন।

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি

কর্কটে বৃহস্পতির গোচর, আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ