জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিংবা অতিরিক্ত শারীরিক পরিশ্রমের কারণে অনেকেরই জয়েন্টে ব্যথা, শক্তভাব (স্টিফনেস) এবং চলাফেরায় অস্বস্তির সমস্যা দেখা দেয়। এই ধরনের সমস্যায় কিছু নির্দিষ্ট পুষ্টি-উপাদান বা সাপ্লিমেন্ট উপকার করতে পারে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের এক চিকিৎসক। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এগুলি চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত। তবে চিকিৎসকদের পরামর্শ, শুধু সাপ্লিমেন্টের উপর নির্ভর না করে নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত রোদে থাকার মতো স্বাস্থ্যকর অভ্যাসও জয়েন্ট ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিন ব্যথা বা ফোলা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বিশেষজ্ঞের মতে, কারকিউমিন (Curcumin)  জয়েন্টের প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। হলুদের সক্রিয় উপাদান কারকিউমিনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য অস্টিওআর্থ্রাইটিসে ব্যথা ও অস্বস্তি কিছুটা কমাতে সহায়ক হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হল বসওয়েলিয়া (Boswellia) । ভারতীয় লোবান গাছ থেকে প্রাপ্ত এই ভেষজ নির্যাস প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এবং জয়েন্টের ব্যথা ও শক্তভাব হ্রাসে ভূমিকা রাখতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত মিলেছে। এছাড়া ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড শরীরের প্রদাহজনিত প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। নিয়মিত পর্যাপ্ত ওমেগা-৩ গ্রহণ করলে জয়েন্টের ব্যথা ও শক্তভাব কিছুটা কমতে পারে।

কোলাজেন মানবদেহে প্রাপ্ত একটি গাঠনিক প্রোটিন।  কোলাজেন কার্টিলেজের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি জয়েন্টের স্টিফনেস কমাতে সহায়ক হতে পারে। সবশেষে রয়েছে ভিটামিন ডি। ভিটামিন ডি হল চর্বিতে দ্রবণীয় একটি অণুপুষ্টি উপাদান, যা হাড়ের স্বাস্থ্য, ক্যালসিয়াম শোষণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য। কোনও ব্যক্তির শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দিলে, সাপ্লিমেন্ট গ্রহণ করা সেই ঘাটতি পূরণের একটি চমৎকার উপায়। শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে হাড় ও জয়েন্টের সমস্যা বাড়তে পারে। তাই যাঁদের এই ভিটামিনের অভাব রয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করলে উপকার মিলতে পারে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়