চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোমে রাজ্য বিধানসভায় Indo-Bhutan River Commission নিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) জলপাইগুড়ি(Jalpaiguri District) ও আলিপুরদুয়ার জেলার(Alipurduyar District) বিস্তীর্ণ এলাকা ডুয়ার্স(Dooars) হিসাবে পরিচিত। সেই ডুয়ার্সের উত্তর দিকেই রয়েছে ভারতের(India) প্রতিবেশী দেশ ভূটান(Bhutan)। প্রতিবছর বর্ষার শুরুতেই ভূটান থেকে নেমে আসা নদীতে জলস্ফীতি দেখা দেয় ভারী বর্ষণের কারণে। আর সেই জলস্ফীতির ঘটনায় ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সংরক্ষিত জঙ্গল, কৃষিজমি, এমনকী জাতীয় উদ্যান পর্যন্ত জলের তোড়ে বিপাকে পড়ে। সেই সঙ্গে দেখা দেয় ভাঙনের সমস্যাও। এই দুর্যোগ ও সমস্যা কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) দাবি তুলেছেন কেন্দ্র সরকার Indo-Bhutan River Commission গঠন করুক ভূটান সরকারের সঙ্গে কথা বলে। কেননা পশ্চিমবঙ্গ রাজ্য আর ভূটান একটি পৃথক রাষ্ট্র। তাই রাজ্যের ক্ষমতা নেই এই বিষয়ে ভূটানের সঙ্গে কথা বলার। সেটা করতে হবে কেন্দ্রকেই। তবে কেন্দ্র যাতে এই প্রস্তাবকে গুরুত্ব দেয় তার জন্য আগামিকাল অর্থাৎ সোমবার রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) একটি প্রস্তাব আনা হবে ও তা নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় যোগ দেবেন মুখ্যমন্ত্রীও।

আরও পড়ুন শুভেন্দুর মন্তব্যের জেরে ফুলবদল সংখ্যালঘু নেতার, বড় ধাক্কা বিজেপির

গতকালই মুখ্যমন্ত্রী দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন। নীতি আয়োগের বৈঠকে তাঁকে কীভাবে হেনস্থা ও অপমান করা হয়েছে তা নিয়ে প্রথমে দিল্লিতে ও পরে কলকাতায় সাংবাদিকদের কাছে নিজের ক্ষোভও উগরে দিয়েছেন। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে মুখ্যমন্ত্রী Indo-Bhutan River Commission গঠন করার বিষয়টিও সামনে আনেন। তিনি বলেন, ‘ইন্দো-ভুটান রিভার কমিশন করার কথা বলেছি। কারণ ভুটান থেকে যে জল আসে তাতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ডুবে যায়। এই বিষয়টি-ও দেখা উচিত।’ মমতার এই বক্তব্যকে আবার সমর্থনা জানিয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ জয়ন্ত রায় যা মমতার অবস্থানকে আরও শক্তপোক্ত করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক তথা রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলালও। আর এই দুইজনের মমতার পাশে দাঁড়ানোর কারণে বেশ চাপে পড়ে গিয়েছে বিজেপি। তাঁরা না পারছে মমতার প্রস্তাবের বিরোধিতা করতে, না পারছে তা সমর্থন করতে।

আরও পড়ুন কর্মরত মায়ের মৃত্যুর পরে বাবার দ্বিতীয় বিয়ে, নাবালক সন্তানকে পেনশন প্রদানের নির্দেশ হাইকোর্টের

জয়ন্ত রায় জানিয়েছেন, ‘Indo-Bhutan River Commission গঠন হলে ডুয়ার্সের মানুষের জন্য তা ভালই হবে। ভুটান আমাদের বন্ধু দেশ ৷ ভুটানের সঙ্গে আলোচনা করে একটা স্থায়ী সমাধান বের হলে ডুয়ার্সে আর বন্যা হবে না। ভুটনা সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে। ফলে বন্যা হচ্ছে। নিশ্চয়ই আমাদের সমর্থন থাকবে।’ অন্যদিকে সুমন কাঞ্জিলাল জানিয়েছেন, ‘গোটা বিষয়টি ডুর্য়াসের অস্তিত্ব রক্ষার সঙ্গে জড়িয়ে। ভুটান থকে নেমে আসা নদীর জলে এলাকা তছনছ হয় প্রতিবার। আমি দলমত নির্বিশেষে সবাইকে এই প্রস্তাব সমর্থন করার জন্য আহ্বান করছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে যদি এটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের এই ভুখণ্ড বেঁচে যাবে ৷ জয়ন্ত কুমার রায়ের ভুমিকাকে সাধুবাদ জানাই। একজন জনপ্রতিনিধির কাছ থেকে আমরা এটাই আশা করি। আমার একান্ত অনুরোধ তাঁর পথ অনুসরণ করে অন্যরাও যেন বিধানসভায় একই মত পোষণ করেন। যেহেতু বিষয়টি আন্তর্জাতিক বিষয় সেক্ষেত্রে কেন্দ্রের পদক্ষেপ করা দরকার।’

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

‘এবারে সরকার গড়তে না পারলে আর কোনও দিনই পারব না’,তমলুকে মন্তব্য হিমন্ত’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ