বর্ধমানে ১১৯১ কোটি টাকা ব্যয়ে ১০৩৫টি প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আগামিকাল মুখ্যমন্ত্রী মোট ১০৩৫টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন যা রূপায়ণে ব্যয় হয়েছে বা হবে ১১৯১ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল অর্থাৎ ২৪ জানুয়ারি পূর্ব বর্ধমান জেলা(Purba Burdwan District) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি বর্ধমান শহরের(Burdwan Town) গোদার মাঠে প্রশাসনিক সভা করবেন। সেই সভা থেকেই তিনি দুই বর্ধমান জেলার মোট ১০৩৫টি প্রকল্পের(1035 Projects) শিলান্যাস ও উদ্বোধন(Foundation Laying and Inauguration) করবেন। এই প্রকল্পগুলি রূপায়ণে রাজ্য সরকারের মোট ১১৯১ কোটি টাকা ব্যয়(1191 Crore Rupees Expenditure) হয়েছে বা হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামিকাল মুখ্যমন্ত্রী বর্ধমান শহর থেকে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার(Paschim Burdwan District) মোট ৪৮৯টি প্রকল্পের উদ্বোধন করবেন যা রূপায়ণে ব্যয় হয়েছে ৩৫৫ কোটি ৬৩লক্ষ টাকা। এর সঙ্গে থাকছে ৮৩৬ কোটি টাকা ব্যয়ে ৫৪৬টি প্রকল্পের শিলান্যাস সাধনের বিষয়টিও। সেই সঙ্গে ওই সভা থেকে মুখ্যমন্ত্রী পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মোট ৩ লক্ষ ২৬ হাজার ২৮১জন উপভোক্তার হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়ার সূচনাও করবেন বলে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ওইদিন মুখ্যমন্ত্রী নিজে কয়েকজনের হাতে পরিষেবা তুলে দেবেন।

মুখ্যমন্ত্রী আগামিকাল যে সব কাজের উদ্বোধন বা শিলান্যাস করবেন তার মধ্যে থাকছে বর্ধমান-আরামবাগ রোডের সংস্কার ও সম্প্রসারণের কাজও। ৭৮ কোটি ৯৫ লক্ষ টাকা খরচ করে ২৬ কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে। এই রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের দাবি দীর্ঘদিন ধরে রয়েছে। কাজ শেষ হলে দক্ষিণ দামোদরের পাশাপাশি হুগলি এবং বাঁকুড়া জেলার বহু বাসিন্দা উপকৃত হবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি ট্রমা কেয়ার তৈরির কাজের শিলান্যাস করবেন। ৪ কোটি টাকা খরচ করে তা তৈরি করা হবে। সঙ্গে থাকছে গলস্যার চাঁচাই গ্রামে ইডেন খালের ওপর সেতু তৈরির কাজেরও শিলান্যাস সাধন পর্ব। একই সঙ্গে কাটোয়া মহকুমা হাসপাতালে ১০০ বেডের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। জেলার মধ্যে সংস্কার হওয়া ৩৯০টি রাস্তার উদ্বোধন হবে আগামিকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে।   

বর্ধমান জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি রাস্তার শিলান্যাস এবং উদ্বোধন করবেন। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে দুই বর্ধমান জেলার বাসিন্দারা বেহাল রাস্তা নিয়ে অভিযোগ করেছিলেন। সেই রাস্তাগুলি চিহ্নিত করে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া জল জীবন মিশন প্রকল্পের কাজও বিভিন্ন জায়গায় উদ্বোধন এবং শিলান্যাস হবে। তবে দামোদরের ওপর সেতু তৈরি নিয়ে মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করেন কিনা সেদিকে অনেকেই তাকিয়ে রয়েছেন। কৃষক সেতুর বিকল্প হিসেবে তা নির্মাণ নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছে। এছাড়া কালনায় ভাগীরথী নদের ওপর সেতু নির্মাণের কথা রয়েছে। জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী এই সেতু নির্মাণ নিয়ে কোনও বার্তা দেন কিনা তা জানতেও জেলার বাসিন্দাদের মধ্যে উৎসাহ রয়েছে। এই সেতু নির্মাণ হলে পূর্ব বর্ধমানের পাশাপাশি নদিয়া জেলার বাসিন্দারাও উপকৃত হবেন।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর